দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দেওয়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
আরও পড়ুনঃ
আজকের স্বর্ণের দাম কমলো: ভরিতে এক ধাক্কায় ৪ হাজার টাকার বেশি হ্রাস
এর আগে, রবিবার বিকালে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতা জানান দিতে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে গুরুদাসপুরের বিভিন্ন সড়কে শোডাউন করেন মাসুদ রানা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। চলমান সংকটকালে জ্বালানি সাশ্রয়ের আহ্বানের বিপরীতে এমন আয়োজন নিয়ে সমালোচনার প্রেক্ষিতে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


