Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
Bangladesh breaking news আবহাওয়ার খবর জাতীয়

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

By Tarek Hasanএপ্রিল 13, 20263 Mins Read

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বর্তমানে। তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও তা থামার পর জেঁকে বসছে ভ্যাপসা গরম। এর মধ্যেই খবর, দেশজুড়ে আরও বিস্তার লাভ করতে পারে এই তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত। 

বৃষ্টিবলয়

Advertisement

এই তাপপ্রবাহের মধ্যেই আবার ধেয়ে আসছে ‘ঝংকার’ নামে নতুন এক বৃষ্টিবলয়। আংশিক এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে হানা দিতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও দেখা মিলতে পারে কোথাও কোথাও।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দলের (বিডব্লিউওটি) পৃথক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য। 

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিডব্লিউওটি জানিয়েছে, গত রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ ‘দহন’; এই তাপপ্রবাহটি চলতে পারে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে ক্রমশ বাড়তে পারে তাপপ্রবাহের বিস্তৃতি।

চলমান এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, রাজবাড়ী, সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকা। এছাড়া, ঢাকা বিভাগের কিছু এলাকায়ও এই তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। 

মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলাকালীন এসব এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে, ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, রাজশাহী সহ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা যাচ্ছে, যেখা‌নে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪১° সেলসিয়াসে উঠে যেতে পারে সাময়িক সময়ের জন্য। 

এছাড়াও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কিছু জেলায় ও ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ীসহ আরও বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের বাকি এলাকায় মৃদু বা মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা আছে। 

বিডব্লিউওটি বলছে, তাপপ্রবাহ সক্রিয় থাকা এলাকায় বৃষ্টি বলয় না এলেও দু-এক দিন আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থেকে যায়।

এদিকে একইসঙ্গে দেশের কিছু এলাকায় নতুন একটি বৃষ্টিবলয় ধেয়ে আসার বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল। ‘ঝংকার’ নামে এই বৃষ্টিবলয়ে দেশের ৩০-৪০ শতাংশ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের চতুর্থ এ বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগে। এছাড়া, ময়মনসিংহ ও রংপুর বিভাগেও অনেকটা প্রভাব দেখা যেতে পারে ঝংকারের। এছাড়া, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাতেও ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে নতুন এ বৃষ্টিবলয়ের প্রভাবে।   

আরও পড়ুনঃ

তরুণ স্প্রিন্টারের দৌড়ে নতুন আলোচনায় বিশ্ব অ্যাথলেটিকস গাউট গাউট

আজ ১৩ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে এই স্থানগুলোতে ঝংকারের প্রভাব দেখা যেতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল সহ অন্যত্র দু-এক জায়গায় বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় হতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার হতে পারে এসব ঝড়ের বেগ। সেইসঙ্গে ভারী বর্ষণের প্রভাবে সিলেটের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এই সময়ে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

জুন 17, 2026
যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

জুন 17, 2026
নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

জুন 17, 2026
Latest News
সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa