Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অষ্টম শ্রেণিতে দুই বিষয়ে ফেল করেও মিলিওনিয়ার এই ছেলে
আন্তর্জাতিক

অষ্টম শ্রেণিতে দুই বিষয়ে ফেল করেও মিলিওনিয়ার এই ছেলে

By Shamim RezaApril 25, 20203 Mins Read

অষ্টম শ্রেণিতে দুই বিষয়ে ফেল করেও মিলিওনিয়ার এই ছেলে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : খুব ভালো অ্যাকাডেমিক পারফরম্যান্স ছাড়া আজকের দিনে বড় কোন সাফল্য পাওয়া বা সমৃদ্ধ ক্যারিয়ার গড়া সম্ভব না, এমন একটি ধারণা প্রচলিত রয়েছে আমাদের সমাজে। কিন্তু আজ আপনাদেরকে বলব এমন এক ব্যক্তির কথা যিনি সেই প্রচলিত ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, নিজের মত করে গড়ে তুলেছেন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ।

তার নাম তৃষ্ণিত অরোরা। ক্লাস এইটই পাস করতে পারেননি তিনি। কিন্তু তারপরও থেমে থাকেনি তার জয়যাত্রা। প্রচন্ড ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম আর অভাবনীয় মেধার সমন্বয়ে তিনি মাত্র ২২ বছর বয়সেই গড়ে তুলতে সক্ষম হন মিলিয়ন ডলার মূল্যমানের ব্যবসা। এবং বর্তমানে তার ক্লায়েন্ট লিস্টে আছে রিলায়েন্স, আমুল, আভন সাইকেলসের মত নামজাদা ব্র্যান্ডসমূহ।

তৃষ্ণিতের জন্ম ভারতের লুধিয়ানায়। নিতান্তই মধ্যবিত্ত এক পরিবারে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি তার দুর্নিবার আকর্ষণ, যা একটি পর্যায়ে গিয়ে পরিণত হয় আসক্তিতে। তার আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে ছিল কম্পিউটার সিকিউরিটি আর হ্যাকিং। অবস্থা এমন দাঁড়ায় যে তৃষ্ণিতকে কম্পিউটারের কাছ ছাড়াই করা যেত না। ফলে বাবা-মা ও আত্মীয়স্বজন যে আশংকা করতেন, সেটিই একদিন সত্য বলে প্রমাণিত হয়। এসটিডি ৮ ক্লাসে দুই বিষয়ে ফেল করে বসেন তিনি। পড়ালেখাই তো করেননি কিছু, পাস করবেন কীভাবে!

এ গল্প যদি সাধারণ আর দশজন ছেলের হতো, তাদের জীবন হয়ত ওখানেই থমকে যেত। নিজেদের সকল আশা-আকাঙ্ক্ষার বিসর্জন দিয়ে, বাবা-মায়ের কথা মেনে অন্য সবকিছু বাদ দিয়ে কেবল পড়াশোনায় মনোনিবেশ করতে বাধ্য হতো তারা। কিন্তু তৃষ্ণিত একদমই অন্য ধাতুতে গড়া। এমন বাজে ফলাফল করে বাবা-মায়ের মুখ ডুবিয়ে এবং আশেপাশের সকলের হাসির পাত্র হয়েও তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। ইতি টানেননি নিজের স্বপ্নপূরণের লক্ষ্য থেকে। বরং তিনি সিদ্ধান্ত নেন প্রাতিষ্ঠানিক লেখাপড়াকেই চিরতরে বিদায় বলে দিয়ে, কম্পিউটার সিকিউরিটি বিষয়ক জ্ঞানার্জনে পূর্ণ মনোনিবেশ করার।

তার এমন কার্যকলাপে বিস্মিত হয় সকলেই। এবং অনেকেই ভবিষ্যদ্বাণী করে দেয় যে এ ছেলে একদমই গোল্লায় গেছে! তবে তৃষ্ণিত তাদেরকে ভুল প্রমাণিত করতে খুব বেশি সময় নেননি। মাত্র ২২ বছর বয়সেই তিনি টিএসি সিকিউরিটি নামে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলেন, এবং এ ব্যাপারে অগাধ জ্ঞান থাকায় খুব অল্প সময়ের মধ্যেই ক্লায়েন্ট হিসেবে জুটিয়ে ফেলেন রিলায়েন্স, সিবিআই, পাঞ্জাব পুলিশ, গুজরাট পুলিশ, আমুল, আভন সাইকেলস প্রভৃতি প্রতিষ্ঠান ও কোম্পানিকে। শুধু তাই-ই নয়। তিনি তিনটি বইও লিখে ফেলেন। বই তিনটির নাম যথাক্রমে Hacking TALK with Trishneet Arora, The Hacking Era এবং Hacking With Smart Phones.

এটি সত্যিই পরম আশ্চর্যের একটি ব্যাপার যে একটি ছেলে, যার সংস্লিষ্ট বিষয়ে কোন ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না, তিনিই আজ ‘ফরচুন ৫০০ কোম্পানি’র তালিকার মধ্যে ৫০টি কোম্পানির সাথে কাজ করছেন। এবং এমন সফলতার দরুণ তিনি নিজ দেশের বাইরেও ছড়িয়ে দিতে পেরেছেন তার ব্যবসায়িক কার্যক্রম। অফিস খুলেছেন দুবাই ও যুক্তরাজ্যে। সব মিলিয়ে প্রতি বছর কোটি কোটি রুপি উপার্জন করছেন তৃষ্ণিত।

এমন একটি বয়সে, যখন অধিকাংশ ছেলেমেয়েরই প্রাতিষ্ঠানিক শিক্ষার মেয়াদই শেষ হয় না, আর হলেও একটি নিশ্চিত ক্যারিয়ার গঠনকে নিতান্তই আকাশ কুসুম কল্পনা বলে মনে হয়, সেই বয়সেই তৃষ্ণিত বনে গেছেন নিজ অঙ্গনের অন্যতম সফল একটি নাম। এ সবই সম্ভব হয়েছে কারণ তৃষ্ণিত মাঝপথে হাল ছেড়ে দেননি। হাজারো টিটকারি, হাজারো কুকথা শোনার পরও তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন, এবং তার ফলও পেয়েছেন হাতেনাতে।

তাই তৃষ্ণিত আজ কেবল ব্যক্তিজীবনেই সফল নন, বরং পৃথিবীর নানা প্রান্তে লুকিয়ে থাকা আরও লক্ষ লক্ষ তৃষ্ণিতের জন্য এক অনুপ্রেরণার নাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa