Advertisement

নিজস্ব প্রতিবেদক : গত ২২ নভেম্বর বিকেল ৪ টায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে এসে হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় ওই ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি।

বিষয়টি সোমবার (২৯ নভেম্বর) বিকেল নিশ্চিত করেছেন নিখোঁজের ছোট ভাই এইচ. এম. আসাদ আল হোসাইনী

নিখোঁজ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম নারায়নগঞ্জের আড়াই হাজার থানার পাচানী (নয়াপাড়া) গ্রামের মো. সদর আলী’র ছেলে এবং অড়াই হাজারস্থ রওজাতুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক। এছাড়াও তিনি দেশজুড়ে বিভিন্ন মাহফিলে ওয়াজ করতেন করেন।

তিনি জানান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি অসুস্থ বাবাকে দেখতে এসে হাসপাতালের সামনের রাস্তা সোঁনারগা জনপথ থেকে নিখোঁজ হন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম।

এদিকে, মাওলানা জাহাঙ্গীর আলম নিখোঁজের পর ওই দিন সন্ধ্যায় পরিবারে পক্ষে তাঁর সন্ধ্যান চেয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী (নং ১৭৯৫) করা হয়। তারপর ৮ দিন অতিবাহিত হলেও নিখোঁজের কোন সন্ধান মেলেনি। নিখোঁজ মাওলানা জাহাঙ্গীর আলমের সন্ধ্যান চেয়ে তার পরিবার প্রসাশনের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছেন বলে জানান নিখোঁজের ছোট ভাই।

আসাদ আল হোসাইনী বলেন, নিখোঁজের পরের দিন উত্তরা পশ্চিম থানা পুলিশ হাসপাতালের সিসি ক্যামারার ফুটেজ চেক করলে তাতে দেখতে পাই, হাসপাতালের সামনে থেকে ৩ জন ব্যক্তি আমার ভাইকে হাঁটিয়ে হাউজ বিল্ডিং এর দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের পুরো পরিবার এখন আতঙ্ক। একদিকে বাবা  অসুস্থ, অপরদিকে বড় ভাই নিখোঁজ। তাকে পাওয়া না গেলে বাবাকে আর বাঁচানো যাবেনা বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আক্তারুজ্জামান ইলিয়াস মুঠো ফোনে জানান, সাধারণ ডায়েরীর বিষয়টি তদন্ত চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google