Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারবে চার দেশের নাগরিক
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারবে চার দেশের নাগরিক

By জুমবাংলা নিউজ ডেস্কJune 5, 2024Updated:June 5, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিদেশি নাগরিকদের প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। মঙ্গলবার এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, বেশ কয়েক বছর যাবৎ নিয়োগ ঘাটতিতে রয়েছে দেশটির সেনাবাহিনী।

অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারবে যে চার দেশের নাগরিক

Advertisement

এই সংকট কাটাতে যুক্তরাজ্য সহ আরও তিন দেশের  নাগরিকদের দেশটির প্রতিরক্ষা বাহিনীতে (এডিএফ) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অজি সরকার। বলা হচ্ছে, ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় অস্ট্রেলিয়া।

বৃটেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং কানাডার যেসব নাগরিক অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন তারা অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে পারবেন।

সেক্ষেত্রে আগামী জুলাই থেকে নিউজিল্যান্ডের যেসব নাগরিক অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন তারা অজি সামরিক বাহিনীতে আবেদনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া গত জানুয়ারিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার যেসব নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন তারাও সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস বলেছেন, আগামী দশক এবং তার পরেও দেশের নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করাটা আমাদের জন্য অপরিহার্য। এক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এরইমধ্যে দীর্ঘস্থায়ী ‘আনজাক বন্ড’ নামক চুক্তিতে সই করেছে।

নিরাপত্তার ক্ষেত্রে একতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অজি পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপোলিতে পাশাপাশি লড়াইয়ের বিষয়ে ইঙ্গিত করেছেন। এ ছাড়া ২০২১ সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অকাস চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা এবং নিরাপত্তা শক্তিশালী করতে সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা থেকে ওই সামরিক চুক্তি করেছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান মজবুত করতে চায় দেশটি। কেননা, এই অঞ্চলে শক্ত অবস্থানে রয়েছে চীন। ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান উত্থানকে কেন্দ্র করে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে ক্যানবেরা। এক্ষেত্রে গত বছরই এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি কৌশলগত অবস্থানের কথা ব্যক্ত করে অস্ট্রেলিয়া। দেশটি তাদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে এবং ওই চার দেশের প্রতিরক্ষা শক্তি নিজেদের পক্ষে রাখতে এমন অজি সরকার এমন কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২০ সালে আগামী দুই দশকের মধ্যে  সেনাসদস্য সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করেছিল দেশটির আগের সরকার।  সে সময় সরকার এই খাতে ৩৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ ঘোষণা করেছিল। কিন্তু দেশটিতে বেকারত্বের হার নিম্নমুখী হওয়ায় ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন ওই সময়ের প্রতিরক্ষামন্ত্রী ম্যাট কিওগ। সরকারি তথ্যানুযায়ী দেশটির সামরিক বাহিনীতে এখনো প্রত্যাশার তুলনায় প্রায় ৫ হাজার সেনাসদস্যের ঘাটতি রয়েছে।
যদিও অস্ট্রেলিয়ার কয়েকটি মিত্র দেশ থেকে সামান্য সংখ্যক সামরিক সেনা নেয়ার রীতি ছিল কিন্তু নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীতে বিদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে প্রশস্ত করবে বলে বিশ্লেষকদের ধারণা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

July 10, 2026
Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

July 10, 2026
আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

July 10, 2026

Latest News

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

খামেনি

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ

netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa