Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অ্যামেরিকাকে আস্বস্ত করলো যুক্তরাজ্য
আন্তর্জাতিক

অ্যামেরিকাকে আস্বস্ত করলো যুক্তরাজ্য

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 18, 2020Updated:September 18, 20202 Mins Read

অ্যামেরিকাকে আস্বস্ত করলো যুক্তরাজ্য

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অ্যামেরিকাকে আশ্বস্ত করতে চাইল যুক্তরাজ্য। বিদেশ সচিব ডমিনিক রাব জানালেন, তাঁদের ব্রেক্সিট প্রস্তাবে উত্তর আয়ারল্যান্ডে শান্তি বিঘ্নিত হবে না। খবর ডয়চে ভেলে’র।

হুমকি দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি টুইট করে জানিয়েছিলেন, গুড ফ্রাইডে চুক্তি উত্তর আয়ারল্যান্ডে শান্তি এনেছে। ব্রেক্সিটের নামে সেই চুক্তি বানচাল করা যাবে না। ভবিষ্যতে অ্যামেরিকা ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যচুক্তির ভিত্তিই হবে, গুড ফ্রাইডে এগ্রিমেন্টকে মানা বা না মানা।

ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওকে পাশে নিয়ে ডমিনিক রাব জানিয়েছেন, গুড ফ্রাইডে চুক্তি হলো চূড়ান্ত বিষয়। তাকে বানচাল করার কোনো প্রশ্নই নেই।

সিএনএন-কে রাব বলেছেন, ”গুড ফ্রাইডে চুক্তি নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। চুক্তি বিঘ্নিত হবে না। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমরা চুক্তি পালনে দায়বদ্ধ। ইউরোপীয় দেশগুলির সঙ্গে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা আয়ারল্যান্ডের সঙ্গে হার্ড বর্ডার নীতি নিয়ে চলব।”

ব্রিটিশ পার্লামেন্টে গত সোমবার ইন্টারনেট মার্কেট বিল পাস হয়েছে। এই বিল ইইউ উইথড্রয়াল চুক্তির সরাসরি বিরোধী। এ নিয়ে ইইউ-র দেশগুলি ক্ষুব্ধ। ইইউ-র তরফে ব্রেক্সিট নিয়ে যাঁরা যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছেন,তাঁরাও মনে করছেন, এই ধরনের বিল উত্তর আয়ারল্যান্ডে শান্তি বিঘ্নিত করতে পারে। উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অঙ্গ, কিন্তু রিপাবলিক অফ আয়ারল্যান্ড ইইউ-তে থাকছে। সে ক্ষেত্রে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের হার্ড বর্ডার তৈরি হবে। কিন্তু গুড ফ্রাইডে চুক্তিতে বলা রয়েছে, ওপেন বর্ডার থাকবে।

যুক্তরাজ্যের পাঁচজন সাবেক প্রধানমন্ত্রীও ইইউ উইথড্রয়াল চুক্তি ভাঙা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু রাব সব দায় ইইউ-র ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইইউ বিষয়টির রাজনীতিকরণ করছে। সে জন্যই গুড ফ্রাইডে চুক্তি নিয়ে প্রশ্ন উঠছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আয়ারল্যান্ডের প্রভাব বরাবরই আছে বলে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা মনে করেন। কারণ, অ্যামেরিকার সাড়ে তিন কোটি মানুষ আদতে আয়ারল্যান্ড থেকে গেছেন। আইরিশ-অ্যামেরিকান রাজনীতিবিদদের সঙ্গেও আয়ারল্যান্ড ঘনিষ্ঠ যোগ রাখে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa