Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে না গেলেও আইসিসির কাছ থেকে বিশেষ পুরস্কার পেলেন সাকিব
খেলাধুলা

আইপিএলে না গেলেও আইসিসির কাছ থেকে বিশেষ পুরস্কার পেলেন সাকিব

By Sibbir OsmanApril 12, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক:ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল মাসজুড়ে বাইশগজে আলো ছড়িয়েছেন তিনি। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক রেকর্ড। এবার অসাধারণ সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন টাইগার অলরাউন্ডার।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন সাকিব। মার্চ মাসের সেরা হতে বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

গেল মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।
সাকিব

Advertisement

ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।

গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের। দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।

মার্চ মাসজুড়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। তবে সেরার কাতারে রাখছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজকে। দলগত নৈপুণ্যে এমন সাফল্য এসেছে বলে মনে করেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের সাথে সমঝোতার ভিত্তিতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল-হাসান। জাতীয় দলের হয়ে খেলার জন্য সাকিবকে পুরো আইপিএলে পাবে না কলকাতা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাওয়ার বিষয়ে যে শর্ত দিল পাকিস্তান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

June 29, 2026
রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

June 29, 2026
ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

June 29, 2026

Latest News

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

সেরা তারকা কুবো

ব্রাজিলের বিপক্ষে সেরা তারকা কুবোকে পাচ্ছে না জাপান

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

ইংল্যান্ড

পানামাকে হারিয়ে গ্রুপসেরা, তবু ইংল্যান্ডকে ভাবাচ্ছে রক্ষণভাগের দুর্বলতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa