ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। একজন কৌতুক অভিনেতা হিসেবেই তাকে বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তপনের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ছেলে তাছফিক।
তিনি লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন।
আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যার যার পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে তপনের। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, রোগটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে।
তপনের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি ঠিকমতো খেতে পারছেন না, সারাক্ষণ বমি হচ্ছে এবং শরীরজুড়ে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানান তার স্ত্রী।
আরও পড়ুনঃ ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স অনুষ্ঠি
তারিকুজ্জামান তপন একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, হাতছানিসহ আরও অনেক নাটক ও সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


