Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহু ১২৪টি দেশে যেতে পারবেন না
আন্তর্জাতিক

আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহু ১২৪টি দেশে যেতে পারবেন না

By Bhuiyan Md TomalMay 24, 20242 Mins Read

আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহু ১২৪টি দেশে যেতে পারবেন না

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। এটি জারি হয়ে গেলে ইসরাইলের এই দুই নেতা যুক্তরাজ্যসহ ১২৪টি দেশ সফর করতে পারবেন না।

সোমবার আইসিসির পাবলিক প্রসিকিউটর করিম খান ঘোষণা করেন যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আইসিসির বিচারকদের কাছে অনুরোধ জানাবেন।

গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে নেতানিয়াহু এবং গ্যালান্ট রোম চুক্তিতে সইকারী দেশগুলো সফর করতে পারবেন না। আর ওই সব দেশে গেলে গ্রেফতার হওয়ার ঝুঁকিতে থাকবেন।

তবে গ্রেফতারি পরোয়ানা জারির আগে আইসিসির তিন প্যানেল বিচারপতির কাছ থেকে অনুমোদন লাগবে। ওই তিন বিচারপতি হচ্ছেন রোমানিয়া, বেনিন ও মেক্সিকোর।

করিম খান তিন হামাস নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ করেছেন। তারা হলেন গাজাভিত্তিক ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং দুবাই প্রবাসী ইসমাইল হানিয়া।

গাজায় মানবিক কর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসঙ্ঘ মহাসচিবের প্রতি সমর্থন রাশিয়ার
জাতিসঙ্ঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, গাজা উপত্যকায় সকল মানবিক কর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানের প্রতি রাশিয়া সমর্থন জানিয়েছে।

কেবলমাত্র রাফা শহরের পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নেবেনজিয়া বলেন, ‘আমরা ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিধানগুলো কঠোরভাবে মেনে চলার দাবি জানাই এবং ওই এলাকায় কর্মরত জাতিসঙ্ঘ স্টাফ এবং মানবিক কর্মীদের ওপর ইসরাইলি হামলার নিন্দা এবং বেঁচে থাকা ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসা সকল মানবিক কর্মীর মৃত্যুর ঘটনার আন্তর্জাতিক ও স্বাধীন তদন্তের মহাসচিবের আহ্বানকে সমর্থন করি।’

ওই কূটনীতিক বলেন, ‘এই ছিটমহলে মানবিক সহায়তা প্রবেশের কোনো স্থিতিশীল চ্যানেল নেই। গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলী প্রতিরক্ষা বাহিনী রাফা এবং কেরেম শালোম চেকপয়েন্ট দিয়ে ছিটমহলের বাসিন্দাদের জন্য মানবিক সাহায্য নিয়ে আসা ৩ হাজার ট্রাকের প্রবেশ ঠেকিয়ে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘গাজা উপত্যকার দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।’

তিনি আবারো ছিটমহলে ফিলিস্তিনিদের সাতটি গণকবর আবিষ্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা একটি স্বাধীন তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছি। এই ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের এক বিবৃতিতে এমন তদন্তের দাবি করেছিল।’

সূত্র : মিডল ইস্ট মনিটর এবং তাস

মার্কিন কর্মকর্তাদের ঘুম কেড়ে নিয়েছে রাশিয়ার নতুন স্যাটেলাইট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa