Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম আকস্মিক চাকরি হারালেন চট্টগ্রামের ৩৪ স্বাস্থ্যকর্মী
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

আকস্মিক চাকরি হারালেন চট্টগ্রামের ৩৪ স্বাস্থ্যকর্মী

By Shamim RezaApril 10, 20202 Mins Read

আকস্মিক চাকরি হারালেন চট্টগ্রামের ৩৪ স্বাস্থ্যকর্মী

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের চলমান করোনা পরিস্থিতির মধ্যেই আকস্মিকভাবে চাকরি হারিয়েছেন চট্টগ্রামের বেসরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইউএসটিস’র অধীন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ৩৪ স্বাস্থ্যকর্মী।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে রয়েছেন ১৯ নার্স, ৪ আয়া এবং ১১ জন ক্লিনার। গত এক সপ্তাহ ধরে ক্রমান্বয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এদের হাতে চাকুরি থেকে অব্যাহতি দেয়ার চিঠি ধরিয়ে দিয়েছে।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতিমালা অনুসরণ করতে ডিপ্লোমা ডিগ্রি না থাকা নার্সদের অব্যাহতি দেয়া হয়। আর বার্ধক্যজণিত কারণ ও শারীরিক অক্ষমতার কারণে আয়া ও ক্লিনারদের অব্যাহতি দেয়া হয়েছে। এদিকে, করোনা পরিস্থিতিতে সঙ্কটের মধ্যে হঠাৎ চাকরি হারিয়ে চরম বেকায়দায় পড়েছেন ওই স্বাস্থ্যকর্মীরা।

সাধারণ সম্পাদক মো. সোলায়মান হঠাৎ করে স্বাস্থ্যকর্মীদের চাকুরিচ্যুত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, ইউএসটিসি’র মালিকপক্ষ অনেকটা স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই হাসপাতালটি পরিচালনা করছে। যখন যাকে ইচ্ছে চাকরি থেকে বের করে দিচ্ছেন। দেশে এখন সঙ্কটময় পরিস্থিতি চলছে। যে মুহূর্তে সারাদেশের মানুষ ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলা করছে সেই মুহূর্তে হাসপাতালের ৩৪ স্বাস্থ্যকর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে। যা অমানবিক। এছাড়া চাকরি থেকে অব্যাহতি দেয়ার নোটিশে কোন কারণ উল্লেখ না করে শুধুমাত্র ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে চিঠি ধরিয়ে দেয়া হয়েছে।

চাকুরিচ্যুত হওয়া নার্স রেহেনা আক্তার বলেন, ‘দীর্ঘ ১৮/১৯ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছি কিন্তু ডিপ্লোমা ডিগ্রি না থাকার অজুহাতে এতো বছর পর হঠাৎ করেই আমাদের চাকুরিচ্যুত করা হয়েছে। এখন পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় থাকবে না।’

একইভাবে অশ্রুসজল নয়নে অসহায়ত্ব প্রকাশ করেন অন্যান্য আয়া, ক্লিনার এবং নার্সরাও।

৩৪ স্বাস্থ্যকর্মীর চাকুরিচ্যুতি প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা. কামরুল হাসান জানান, স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকারি নীতিমালা অনুসরণ করতেই ডিপ্লোমা ডিগ্রি না থাকা নার্সদের অব্যাহতি দিতে হয়েছে।

হঠাৎ করে চাকুরিচ্যুতির বিষয়ে হাসপাতাল পরিচালক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করতে গত ডিসেম্বর মাস থেকেই এই প্রক্রিয়া চলছিলো। প্রয়োজনীয় যোগ্যতা না থাকা নার্সদের কারণে হাপসপাতালের সরকারি অনুমোদন বা রেজিস্ট্রেশন নবায়নে আপত্তি রয়েছে। এর ফলে ডিপ্লোমা ডিগ্রি না থাকা ১৯ নার্সকে ক্রমান্বয়ে অব্যাহতি দিয়ে নতুন করে ডিপ্লোমাধারী ২২ নার্স নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া, যেসব আয়া এবং ক্লিনারকে অব্যাহতি দেয়া হয়েছে তারা বার্ধক্যজণিত নানা কারণে কর্মক্ষম নন।

যাদের অব্যাহত দেয়া হয়েছে তাদের দুই মাসের বেতনসহ নিয়ম অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানান হাসপাতাল পরিচালক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa