Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আক্ষেপ নিয়ে মারা গেলেন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদা বয়কট পরিবারের
বিভাগীয় সংবাদ সিলেট

আক্ষেপ নিয়ে মারা গেলেন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদা বয়কট পরিবারের

By Saiful IslamFebruary 20, 20203 Mins Read

আক্ষেপ নিয়ে মারা গেলেন মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদা বয়কট পরিবারের

Advertisement
জুমবাংলা ডেস্ক : ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে মৃত্যু বরণ করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর আগে তার অছিয়ত অনুযায়ী সরকার কর্তৃক দেওয়া বিশেষ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার বয়কট করেছে ওই মুক্তিযোদ্ধার পরিবার।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বুধবার দিবাগত রাতে আলীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন (৬৮) তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আলীপুর বাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের আনুষ্ঠানিকতার আগে দোয়ারা থানা পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধা শাহজাহানকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ প্রদানের প্রস্তুতি নেওয়া হলে এতে বাধা দেন তার পরিবার।

এসময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন তার ছোট ভাই মুহম্মদ মশিউর রহমান মাস্টার, জ্যেষ্ঠ সন্তান শাহাদাত হোসেন মাসুম প্রমুখ।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও শাহজাহান হোসেন রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পাননি। তার ৫ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান শাহাদাত হোসেন মাসুমকে ২০১০ সালের ২২ জানুয়ারি পিতার সনদপত্রের বলে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয়। কিন্তু প্রশিক্ষণ শেষে চার বছর চাকরি করার পর ভুয়া মুক্তিযোদ্ধা সনদের অভিযোগ এনে ২০১৪ সালের ২৪ মার্চ মাসুমকে চাকরি হতে অপসারণ করা হয়।

এরপর থেকে আজ পর্যন্ত এ বিষয় নিয়ে আইনি লড়াই চালিয়ে আসলেও ন্যায় বিচার পাননি মুক্তিযোদ্ধা শাহজাহানের পরিবার। উপরন্তু ন্যায় বিচারের দাবিতে আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় ধরনা দিলেও দায়সারা আশ্বাস ছাড়া কিছুই মিলেনি পরিবারের।

তাদের দাবি, ‘প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানের সনদ দাখিল সত্ত্বেও ছেলের চাকরীচ্যুতের ঘটনায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙ্গে পরেছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান। আমৃত্যু ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন তিনি।

ছেলের চাকরীচ্যুতের ন্যায় বিচার না পাওয়ায় তিনি মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ প্রকাশ করে পরিবারের নিকট রাষ্ট্র কর্তৃক বিশেষ রাষ্ট্রীয় মর্যাদা বয়কটসহ মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা ফিরিয়ে নেওয়ার অছিয়ত করে যান তিনি।’

জানাজার আগ মুহূর্তে মুক্তিযোদ্ধা শাহজাহানের পরিবার পক্ষ থেকে গার্ড অব অনার বর্জন করার সিদ্ধান্ত জানানো হলে এক হৃদয় বিদারক দৃশ্যে দেখা যায়। এসময় সরকারের নিকট মরহুম মুক্তিযোদ্ধা শাহজাহানের সন্তানের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, মুক্তিযোদ্ধা হুমায়ূন আহমেদ, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সিদ্দিক মিয়া প্রমুখ।

তারা বলেন, ‘একজন প্রকৃত মুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন আমাদের স্বাধীনতা যুদ্ধদিনের রণাঙ্গনের সাথী। আমরা এক সাথে যুদ্ধ করেছি। রাষ্ট্রীয় মর্যাদা যদি আজ তাকে না দেওয়া হয় তবে আগামীতে দোয়ারাবাজার উপজেলার কোনো মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা গ্রহণ করবে না।’

পরে জানাজায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর অনুরোধে মুক্তিযোদ্ধা শাহ জাহানের পরিবার রাষ্ট্রীয় গ্রহণ করতে সম্মত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা শাহজাহানের জানাজার নামাজ।

এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বোগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনূর রশীদ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম প্রমুখসহ অনেকে।

ঘটনার সত্যতা স্বীকার করে দোয়ারা থানার এসআই আরিফ রব্বানী বলেন, ‘আমরা স্যালুট জানাতে গিয়েছিলাম। এসময় সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা শাহজাহানের জ্যেষ্ঠ সন্তানের চাকরীচ্যুত হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন এবং তার সন্তানের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa