
জুমবাংলা ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বাজারে আসছে নতুন মুদ্রিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোটে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে। তবে নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ২ ও ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এসব নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতই থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


