বলিউড পারফেকশনিস্ট আমির খান বেশ কিছুদিন আগে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। এবার জানা গেল এটি শুধু গুঞ্জন নয়; সত্যি হতে চলেছে আমির খানের বিয়ের খবার। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

আগামী ৫ই জুলাই নায়কের বাড়িতে ঘরোয়া পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন আমির খান। ৬১ বছর বয়সী এই অভিনেতা এবং ৪৭ বছর বয়সী গৌরী রেজিস্ট্রির মাধ্যমে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে শুধুমাত্র তাদের পরিবার এবং অল্প কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, এই জুটি সম্প্রতি তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রটি জানায়, ‘তারা দুজনেই আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্তটি নিয়েছেন, আর তাদের বন্ধনকে উদযাপন করতে চেয়েছেন।’
তারা ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, যা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠান হবে।
বিয়েটি খানের বাসভবনে একটি ব্যক্তিগত ও ঘরোয়া অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে এবং আপাতত কোনো বড় ধরনের উদযাপনের পরিকল্পনা নেই। যদিও অতিথিদের তালিকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, অভিনেতার বন্ধু এবং সহ-সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান তাদের সুবিধা অনুযায়ী উপস্থিত থাকতে পারেন।
গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত ছিলেন, এর আগে গৌরীর কুইন নামে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি ফিলিপ স্প্র্যাটের নাতনিও, যিনি ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট এবং ১৯২০-এর দশকে ভারতে আসে এবং পরে ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন।
এর আগে আমির খান রীনা দত্তকে বিয়ে করেছিলেন, সেই সংসারে জুনাইদ এবং ইরা নামে দুটি সন্তান রয়েছে। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং এই প্রাক্তন দম্পতির আজাদ নামে একটি ছেলে রয়েছে। আমির এবং কিরণ ২০২১ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গত বছর মুম্বাইতে একটি প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির গৌরীকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। সেই আলাপচারিতার সময় তিনি তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন এবং জানান যে তারা এক বছরেরও বেশি সময় ধরে একসাথে আছেন। সেই সময় বিয়ের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, “আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তবে, ৬০ বছর বয়সে বিয়েটা হয়তো আমার জন্য উপযুক্ত হবে না, কিন্তু দেখা যাক।”
সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



