Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আগুন নিয়ে খেলবেন না: নেতানিয়াহুকে হুশিয়ার করলেন হামাসপ্রধান
আন্তর্জাতিক

আগুন নিয়ে খেলবেন না: নেতানিয়াহুকে হুশিয়ার করলেন হামাসপ্রধান

By Hasan MajorMay 16, 20213 Mins Read

আগুন নিয়ে খেলবেন না: নেতানিয়াহুকে হুশিয়ার করলেন হামাসপ্রধান

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুশিয়ার করে বলেন, ইসরাইলিরা ভেবেছিল তারা আল–আকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে।  ভেবেছিল, তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে।  আমি নেতানিয়াহুকে বলছি— আগুন নিয়ে খেলবেন না।’

কাতারের রাজধানী দোহায় হামাস প্রধান এসব কথা বলেন। খবর আলজাজিরার।

এদিকে গাজায় হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

রবিবার গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

ইয়াহিয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে হামাসের ওই শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে হামলায় এ নেতার কোনো ক্ষতি হয়েছে কিনা বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সময় আজ রোববার এ হামলা চালিয়েছে ইসরাইল। হামাসও তেলআবিবে রকেট হামলা চালিয়েছে।

শনিবার ইসরাইলি বাহিনী গাজায় অবস্থিত ১২ তলা একটি ভবন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। ওই ভবনে এপি ও আলজাজিরার কার্যালয় ছিল।  ইসরাইলি সেনাবাহিনীর দাবি, আল জালা নামে ওই ভবন তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে হামাসের সামরিক বাহিনীর কার্যালয় রয়েছে। এ কারণে হামলার আগে তারা ওই ভবন থেকে মানুষকে সরে যেতে সতর্ক করেছিলেন। হামলার নিন্দা জানিয়েছে এপি।
হামলার পরে আজ সকালেই তেলআবিব ও ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহরগুলোয় রকেট হামলা চালিয়েছে হামাস।

ফিলিস্তিনি স্বাস্থ্যসেবা কর্মীরা জানান, আরেকটি বিমান হামলায় গাজায় একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার স্ত্রী ও মেয়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুপক্ষের লড়াই সপ্তম দিনে গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ভূমধ্যসাগরের তীরবর্তী ফিলিস্তিনি ছিটমহলটিতে রোববার ইসরাইলি হামলায় অন্তত চার জন নিহত ও বহু আহত হয়েছেন।  ছিটমহলটিজুড়ে রাতভর ব্যাপক বোমাবর্ষণের শব্দ পাওয়া গেছে।

তেল আবিবের দিকে ছুটে আসা রকেটের জন্য বাজানো সাইরেনের শব্দে ইসরাইলিরা হুড়োহুড়ি করে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করেন, এ সময় ১০ জনের মতো লোক আহত হন বলে ইসরাইলি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।

শনিবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এখনও এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে, এটা এখনও শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন হয় ততদিন অভিযান চলবে।

গত এক সপ্তাহে গাজায় ইসরাইলি বর্বরতায় অন্তত ১৪৯ ফিলিস্তিনি মারা গেছেন।  এর মধ্যে ৪১ শিশুও রয়েছে।  আহত হয়েছেন ৯৫০ জন।

আর অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন।  ইসরাইল দাবি করেছে, এ পর্যন্ত শতাধিক রকেট ছুড়েছে হামাস।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার (বাংলাদেশ সময় সোমবার) বৈঠক করতে যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী গতকাল জানায়, সোমবার থেকে এ পর্যন্ত হামাস, ইসলামিক জিহাদ ও অন্য দলগুলো দুই হাজার ৩০০ রকেট ছুড়েছে। তাদের দাবি, ইসরাইল গাজায় এক হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। হামাস ও অন্যান্য সন্ত্রাসী দলকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa