
স্থানীয়দের বরাত দিয়ে আমিনপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, ওই বৃদ্ধা বেশ কিছুদিন ধরে নগরবাড়ী ঘাটে ভবঘুরে অবস্থায় ছিলেন। সকালে ঘাটের পাশে প্রতাপপুর গ্রামে তার গায়ে আগুন লাগা দেখে আশপাশের লোকজন ছুটে যান। তারা গিয়ে আগুন নেভান। তখন ওই বৃদ্ধা জানান, তার বাড়ি রাজবাড়ী জেলায়। এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং কিছুক্ষণ পর মারা যান।
তিনি আরও জানান, পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছায়। ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা ও পরিচয় জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



