জুমবাংলা ডেস্ক: আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজের ফেসবুক পোস্টে কমেন্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনরোষ তৈরির অভিযোগে খুলনায় উৎপল মণ্ডল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুন) রাতে খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হোসেন ইংরেজি সংবাদমাধ্যম দা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজের ফেসবুক পোস্টে কমেন্ট করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্র বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনরোষ তৈরির অভিযোগে মামলা করেছে। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আটক

Advertisement

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম সর্দার জানান, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা এলাকায় ওই যুবকের বাড়িতে মঙ্গলবার হামলা চালাতে আসে বেশ কয়েকজন যুবক। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে খুব বেশি ভাঙচুর করতে পারেনি।

তিনি বলেন, হামলা হতে পারে এমন খবর পেয়ে স্থানীয় লোকজন হামলাকারীদের প্রতিরোধ করে। কিন্তু তা সত্ত্বেও হামলায় উৎপলের বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ এসে ৫ যুবককে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম এস দোহা সংবাদমাধ্যমটিকে বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজের ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবক কমেন্টকারীর বাড়িতে মঙ্গলবার অবস্থান নেয় ও তাকে খুঁজতে থাকে। পরে পুলিশ এসে পাঁচজন যুবককে ধরে আনে। জিজ্ঞাসাবাদের জন্য উৎপল মণ্ডলকেও ডেকে নেয়া হয় থানায়।

সেই রাতে তিনজনকে প্রাণে বাঁচাতে গিয়ে পদ্মা সেতুতে প্রাণ হারান ২ যুবক!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.