Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আজহারীর ওয়াজ বন্ধ করতে এবার প্রতিরোধের ডাক
বিভাগীয় সংবাদ সিলেট

আজহারীর ওয়াজ বন্ধ করতে এবার প্রতিরোধের ডাক

By Saiful IslamJanuary 15, 2020Updated:January 15, 20202 Mins Read

আজহারীর ওয়াজ বন্ধ করতে এবার প্রতিরোধের ডাক

Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেটে দেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে চলছে চরম উত্তেজনা। ওয়াজ মাহফিলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন উপজেলার আলিয়া ও কওমিপন্থী আলেম-ওলামা এবং আওয়ামী লীগ নেতারা। আগামী ২০ জানুয়ারি সিলেটের কানাইঘাটে মাহফিলে আসার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর। তাই আজহারীকে ওইদিন কানাইঘাটে আসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কানাইঘাট দারুল উলুম কওমি মাদ্রাসার অনুসারী আলেম-ওলামা, ছাত্র ও আওয়ামী লীগ নেতারা। ওই মাহফিলের আয়োজন করেছে মুকিগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।

জানা যায়, তারা মাওলানা আজহারীকে ‘ইসলামবিরোধী বক্তব্য প্রদানকারী’ আখ্যা দিয়ে কানাইঘাটে তাকে প্রতিরোধ করতে মঙ্গলবারে (১৪ জানুয়ারি) কানাইঘাট দারুল উলুম কওমি মাদ্রাসায় সভা করেছে। এ বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) কানাইঘাট দারুল উলুম কওমি মাদরাসা শিক্ষক ক্বারি হারুনুর রশীদ চতুলী জানান, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামবিরোধী বক্তব্য প্রদানকারী ড. মিজানুর রহমান আজহারীকে আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) পূণ্যস্মৃতি বিজড়িত কানাইঘাট উপজেলার মুকিগঞ্জে আসতে দেয়া হবে না। কানাইঘাটের সর্বস্তরের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে আজহারীকে প্রতিরোধ করতে প্রয়োজনে মুকিগঞ্জের উদ্দেশ্যে লংমার্চের ডাক দেয়া হবে।’

এদিকে মিজানুর রহমান আজহারীকে প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় কানাইঘাট পূর্ব বাজারে ইমান আকিদা সংরক্ষণ কমিটি ও তৌহিদি জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিলের ডাক দিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে কানাইঘাটের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। পরে এক সভা থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহার সঙ্গে সাক্ষাৎ করে মিজানুর রহমান আজহারী যাতে কানাইঘাটে না আসতে পারেন সে ব্যাপারে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম বলেন, ‘ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ ও দারুল উলুম কওমি মাদরাসার নেতৃবৃন্দ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এনিয়ে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’ এদিকে কানাইঘাট থানা পুলিশের ওসি শামসুদ্দোহা জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘২০ জানুয়ারি তাদের পূর্বনির্ধারিত তাফসির মাহফিল মুকিগঞ্জ বাজার সংলগ্ন জামেয়া মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি এবং বিষয়টি প্রশাসনিকভাবে জানানো হয়েছে।’ তাদের দাবি- আজহারীর মাহফিলে সরকারের ঊর্ধ্বতন মহল, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মন্ত্রী-এমপিরা উপস্থিত থাকবেন। এসময় আজহারী ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী তাফসির করেন না বলেও জানান তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa