Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজিজুল-স্কুলশিক্ষিকা-রাজিব- এই ত্রিভুজ প্রেমে জীবন গেল ব্যবসায়ীর?
জাতীয়

আজিজুল-স্কুলশিক্ষিকা-রাজিব- এই ত্রিভুজ প্রেমে জীবন গেল ব্যবসায়ীর?

By Sibbir Osmanনভেম্বর 29, 2020Updated:নভেম্বর 29, 20203 Mins Read

বামে ঢাকার ব্যবসায়ী আজিজুল, ডানে অভিযুক্ত স্কুলশিক্ষিকা
Advertisement
জুমবাংলা ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে এক স্কুলশিক্ষিকা ও তাঁর বাবার বিরুদ্ধে ঢাকার ব্যবসায়ী আজিজুল হককে (৩৮) হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহতের ছোট ভাই জাহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে শনিবার রাতে রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতেই গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠান বিচারক।

গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই স্কুলশিক্ষিকার রাজাপুর সদরের আদর্শপাড়া এলাকার ভাড়া বাসার সামনে থেকে আজিজুলের লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত শিক্ষিকার দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আজিজুল।

নিহত ব্যবসায়ী আজিজুল শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ধোনাই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে প্রডাকশন এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। তাঁরা সপরিবারে ঢাকায় বসবাস করতেন। ব্যক্তিজীবনে আজিজুল তিন ছেলের বাবা। অভিযুক্ত শিক্ষিকার বাড়ি রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চর পালট গ্রামে। উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। বিশখালী নদীতে বাড়ি ভেঙে যাওয়ায় তারা বরিশালে বসবাস করতেন। চাকরির সুবাদে তিনি রাজাপুরে ভাড়া বাসায় একা থাকতেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত।

নিহত আজিজুল ও অভিযুক্ত শিক্ষিকার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আট বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিকার সঙ্গে আজিজুলের পরিচয় হয়। এরপর তিনি নিজের চিকিৎসার জন্য মাঝেমধ্যেই ঢাকায় যেতেন। এ সময় আজিজুল শিক্ষিকার চিকিৎসায় সহযোগিতা করতেন। এভাবেই দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি আজিজুল ও শিক্ষিকা দীর্ঘ সময় মুঠোফোনে কথা বলতেন। এ নিয়ে আজিজুল ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এদিকে রাজিব নামে এক যুবকের সঙ্গে সম্প্রতি শিক্ষিকার বিয়ে ঠিক করে তাঁর পরিবার। রাজিব গত ২৬ নভেম্বর আজিজুলের মা শিক্ষিকার মোবাইলে ফোন দিয়ে আজিজুলের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। যোগাযোগ করলে এর ফল ভালো হবে না বলে হুমকি দেন। এদিকে আজিজুল কাউকে কিছু না জানিয়ে গত বৃহস্পতিবার রাতে ঈগল পরিবহনের একটি নৈশকোচে ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার সকাল ৭টার দিকে রাজাপুর সদরের আদর্শপাড়া এলাকায় শিক্ষিকার ভাড়া বাসায় পৌঁছেন। এ সময় শিক্ষিকার বাবা মেয়ের বাসায় ছিলেন। আজিজুল বাসায় এসে রাজিবকে বিয়ে না করার জন্য শিক্ষিকাকে অনুরোধ করেন। এতে রাজি না হওয়ায় মেয়ে ও তাঁর বাবার সঙ্গে বাগবিতণ্ডা হয় আজিজুলের।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, বাগবিতণ্ডার একপর্যায়ে আজিজুলকে হত্যা করে তিনতলা ভবনের ছাদ থেকে ফেলে দেন শিক্ষিকা ও তাঁর বাবা।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আজিজুলের লাশ উদ্ধারের পর থেকেই পলাতক ছিলেন শিক্ষিকা ও তাঁর বাবা। তবে শুক্রবার গভীর রাতে বরিশাল থেকে শিক্ষিকা ও তাঁর বাবা শহিদুল বিশ্বাসকে আটক করে পুলিশ। পরে মামলা দায়ের হলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিক্ষিকা জানান, আজিজুল তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় অভিমান করে তিনতলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন আজিজুল।

ওই শিক্ষিকা রাজাপুর সদরে যে ভবনে ভাড়া থাকতেন এবং এর আশপাশের বাসিন্দাদের ধারণা, আজিজুল-শিক্ষিকা-রাজিব এই ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনের মধ্যে পড়েই প্রাণ গেছে আজিজুলের।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই বাদী হয়ে স্কুলশিক্ষিকা ও তাঁর বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন, পুলিশি তদন্ত ও আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

জুন 18, 2026
ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

জুন 18, 2026
প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জুন 18, 2026
Latest News
ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

বন্ধ

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

নতুন দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa