
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
তবে আইএসপিআর জানিয়েছে, এ গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলি, আফ্রিকার দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে সূর্যগ্রহণটি পর্যবেক্ষণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যান্টার্কটিকায় চিলির গবেষণা কেন্দ্র ইয়েলচো ঘাঁটির উত্তর-পশ্চিমে দক্ষিণ মহাসাগর এলাকায় স্থানীয় সময় (এলএমটি) মঙ্গলবার ভোর ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। পরবর্তীতে মরিশাসের ভিংট-সিনক দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগর এলাকায় স্থানীয় সময় ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে এ বলয়গ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখার প্রস্তুতি নেওয়া হলেও বাংলাদেশের আকাশে এ দৃশ্য উপভোগের সুযোগ থাকছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



