বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নরসিংদীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিষয়টি নিশ্চিত করেছে।
নৈতিকতার প্রশ্নে কোনো আপস নয়: ছাত্রশিবিরের উদ্দেশে জামায়াত আমির
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়: দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন (আংশিক), পশ্চিম কান্দাপাড়া (আংশিক), উত্তর কান্দাপাড়া, দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড়, নরসিংদী বড় বাজারসহ সংশ্লিষ্ট এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


