Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ আদর করে ডেকে নিয়ে ৩ বছরের শিশুকে বটি দিয়ে টুকরা টুকরা করে কেসমত
খুলনা বিভাগীয় সংবাদ

আদর করে ডেকে নিয়ে ৩ বছরের শিশুকে বটি দিয়ে টুকরা টুকরা করে কেসমত

By Shamim Rezaআগস্ট 2, 20203 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : গ্রামে গ্রামে কাপড় বিক্রি করে ৬৫ বছর বয়সী কেসমত ফকির ওরফে দুলাল ফকির। কিন্তু মানুষ খুন করাই যেন তার নেশা। পর পর দুইটি খুন করেছে ওই বৃদ্ধ।

গত ১৭ মার্চ উপজেলা শহরের দরগাপাড়ার সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন টুকু মিয়ার ৩ বছরের মেয়ে জান্নাতুন নিসাকে আদর করে বাড়িতে ডেকে নিয়ে বটি দিয়ে টুকরা টুকরা করে কেসমত ফকির। এর পর গত ২৪ মার্চ যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি এলাকার একটি বাড়িতে প্রকাশ্যে দা দিয়ে হত্যা করে সুহাসিনী (৬৫) নামের এক বৃদ্ধাকে।

পুলিশ সূত্র জানায়, জান্নাতুন নিসাকে নির্মমভাবে হত্যার পর থেকে পুলিশ কেসমত ফকিরকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে আসছে। কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না তার। পরে স্থানীয় পত্রিকায় প্রকাশিত একটি খুনের খবরের সূত্র ধরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শুক্রবার বিকালে ঝিনাইদহের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে কেসমত ফকির। ওই জবানবন্দির বর্ণনায় উঠেছে এসেছে কোটচাঁদপুরের শিশু জান্নাতুন নিসার হত্যার আসল রহস্য।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, কোটচাঁদপুর উপজেলা শহরের দরগাপাড়ার সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন টুকু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফেরিওয়ালা রাজবাড়ির কেসমত ফকির ওরফে দুলাল ফকির। চলতি বছরের ১৭ মার্চ বিকালে বাড়িতে একা ছিল মেয়ে জান্নাতুন নিসা। সে বাড়ির মালিকের ছোট মেয়ে।

১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে কেসমত ফকির জানায়, অবুঝ শিশু জান্নাতুনকে প্রথমে আদর করে নিজের ঘরে ডেকে নিয়ে যায় সে। পরে ঠাণ্ডা মাথায় ধারালো বটি দিয়ে টুকরা টুকরা করে হত্যা করে।

সে জানায়, তোফাজ্জল হোসেন টুকু মিয়ার আরেক স্ত্রীর ছেলে ইউসুফ। ইউসুফের স্ত্রী সালমা বেগম। পাশাপাশি বাড়িতেই থাকে তারা। ছোট শাশুড়িকে শায়েস্তা করতে জান্নাতুনকে হত্যার পরিকল্পনা করে সে। কেসমত ফকিরকে মাত্র ২০ হাজার টাকায় কাজটি করতে রাজি হয়। এরপর সুযোগমতো নির্মমভাবে হত্যা করা হয় নিষ্পাপ জান্নাতুনকে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিল ঘাতক কেসমত ফকির। প্রকৃত নাম ঠিকানা কিংবা ছবি না থাকায় কিছুতেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না।

পুলিশ সুপার জানান, গত ২৪ মার্চ অভয়নগরের ধোপাদি এলাকার সুহাসিনী (৬৫) নামের এক বৃদ্ধার সঙ্গে কাপড় বিক্রির সময় কথা কাটাকাটির জেরে দা দিয়ে কুপিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময় জনতা হাতে নাতে ফেরিওয়ালা বেশে থাকা কেসমত ফকির ওরফে দুলাল ফকিরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। অভয়নগর থানায় দস্যুতাসহ একটি খুনের মামলা দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে।

ফেরিওয়ালার বেশে মানুষ খুনের এ খবর স্থানীয় একটি পত্রিকায় ছাপানো হয়। ওই খবরের সূত্র ধরে অভয়নগর থানা পুলিশের কাছ থেকে কেসমত ফকির ওরফে দুলাল ফকিরের ছবি সংগ্রহ করে সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানা পুলিশ। সেই ছবি দেখানো হয় নিহত জান্নাতুন নিসার বাবাকে দেখানো হলে তাকে শনাক্ত করেন তিনি। এরপর জান্নাতুন হত্যা মামলায় কেসমত ফকিরকে গ্রেফতার দেখানো হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম। আদালত দুইদিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

বৃহস্পতিবার তাকে যশোর সেন্ট্রাল জেল থেকে ঝিনাইদহে আনা হয়। শুক্রবার সে ১৬৪ ধারায় স্থানীয় আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে। তার বর্ণনা শুনে বিচারকসহ পুলিশ কর্মকর্তারা চমকে ওঠেন।

এদিকে পুলিশ জানায়, কেসমত ফকিরের দেয়া তথ্যর ভিত্তিতে কোটচাঁদপুর উপজেলা শহর থেকে সালমাকে আটক করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa