
তবে ট্রাম্পের আইনজীবীর ভাষ্য, ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেননি তিনি। আসলে এই আদেশের বিধি-নিষেধ সম্পর্কে জানতেন না ট্রাম্প।
সরকারি কৌঁসুলি ক্রিস কনরয় বলেন, সাক্ষীদের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করে স্পষ্টতই আদালতের আদেশ লঙ্ঘন করেছেন ট্রাম্প। তিনি এই আদেশ সম্পর্কে জানতেন। তিনি জানতেন, কী করা যাবে আর কী করা যাবে না। ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করেছেন তিনি।
কনরয় বলেন, মামলার অন্যতম সাক্ষী স্টর্মি ড্যানিয়েল ও মাইকেল কোহেন ছাড়াও জুরি নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মামলাসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে পোস্ট দিয়ে ট্রাম্প অন্তত ১০ বার আদালত অমান্য করেছেন। ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট, যিনি আদালতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



