Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আদালত চত্ত্বরে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা
ঢাকা বিভাগীয় সংবাদ

আদালত চত্ত্বরে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা

By Saiful IslamApril 12, 20262 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে আদালত চত্ত্বরে বিচারপ্রার্থী এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী এ্যাডভোকেট মো: জিন্নাত আলীসহ জড়িতদের বিরুদ্ধে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রানা পারভেজ।

আদালত চত্ত্বরে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রানা পারভেজ বাংলা টিভি’র মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং মানিকগঞ্জ জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিট’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য। একটি দেওয়ানী ১৫২/২২ নং মোকদ্দমার বাদী তিনি। আইনজীবী জিন্নাত আলী ওই মামলায় বিবাদী পক্ষে লড়ছেন।

গত বৃহস্পতিবার সদর সিনিয়র জজ আদালতে মামলাটির শুনানী ছিলো। শুনানীতে অংশ নিয়ে ওই সাংবাদিক ও তার আইনজীবী এজলাস থেকে বের হওয়ার পর জিন্নাত আলী তাদের গতিরোধ করেন।এসময় মামলার বিষয়াধি নিয়ে বাদির আইনজীবির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্ক না করার জন্য নিষেধ করলে আইনজীবী জিন্নাত আলী সাংবাদিক রানা পারভেজের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন। চোঁখে-মুখে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন। তাৎক্ষনিক বিষয়টি বিচারককে জানানো হয়। সিসিটিভির আওতায় থাকায় ফুটেজ পরীক্ষা করারও অনুরোধ জানানো হয়।

Advertisement

সাংবাদিক রানা পারভেজ জানান, এ ঘটনায় তিনি জেলা আইনজীবী সমিতি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীর ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনার বিচার চেয়েছেন তিনি। আইনজীবী সমিতির নেতারা সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছেন।

জেলা দায়রা জজ আদালতের নাজির আব্দুল কাদের জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলের পাশে সিসিটিভি রয়েছে। সিসিক্যামেরার ফুটেজ সংরক্ষণে আছে। আইন শৃঙ্খলাবাহিনী অথবা আইনজীবী সমিতির নেতারা চাইলে ফুটেজ সরবরাহ করা যেতে পারে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএম সফিউল আজম জানান, ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সমিতির ট্রাইবুন্যালে বিষয়টি উপস্থাপন করা হবে।

এদিকে অভিযুক্ত আইনজীবী মোঃ জিন্নাত আলী সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তিনি অনুতপ্ত।

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি. এম খোরশেদ এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন আইনজীবীর দ্বারা এমনকর্ম কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত অসদাচরণের জন্য বার কাউন্সিলের সনদ বাতিল এবং আদালত অবমাননা আইনে জেলেরও বিধান রয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa