ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টর্নেডোর আঘাতে প্রায় অর্ধশত বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রামে এ টর্নেডো আঘাত হানে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন মেঘে ছেয়ে যায় ওই এলাকার আকাশ। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। এক পর্যায়ে হঠাৎই টর্নেডো আঘাত হানে চওড়া গ্রামে। এতে মুহূর্তেই অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র উড়ে যায়। এছাড়া বৃষ্টিতে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বইখাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে টর্নেডোর খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক আবু জাফর রাতেই  ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মফিজুল ইসলাম বলেন, টর্নেডোর আঘাতে চওড়া গ্রামের মুহূর্তেই ৩৬টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৭টি পরিবারে সম্পূর্ণ ও ২৯টি পরিবারের বসতবাড়ি আংশিক ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদেরকে পুনর্বাসনে ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.