১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজ অব নার্সিং, মহাখালী এক বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনারের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।

আন্তর্জাতিক নার্স দিবস

Advertisement

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহাখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‍্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে “সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণে নার্সদের ক্ষমতায়ন: বর্তমান সংকট ও উত্তরণের পথ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আলম, উপসচিব ও পরিচালক (প্রশাসন), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

আন্তর্জাতিক নার্স দিবস

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সেলিনা আমিন, টিম লিডার, প্রো-নার্স প্রজেক্ট, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা; জাহানারা বেগম, ফ্যাকাল্টি, এনটিটিসি; ফাতেমা বেগম, ডেপুটি ডিরেক্টর (ডিডি), ডিজিএনএম; খাদিজা বাসমিন, সহকারী পরিচালক (শিক্ষা), ডিজিএনএম এবং ইসমত আরা পারভিন, সহকারী অধ্যাপক, কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা. শিউলি খাতুন, অধ্যক্ষ, কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা।

সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স জুই, শিক্ষার্থী, কলেজ অব নার্সিং, মহাখালী।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও মানবিক করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রশিক্ষণের বিকল্প নেই। তারা নার্সদের জন্য উন্নত কর্মপরিবেশ, উচ্চশিক্ষার সুযোগ এবং নীতিনির্ধারণী পর্যায়ে অধিক সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৩ জনের মৃত্যু, আহত ১৫

আলোচনা সভা ও সেমিনার শেষে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও নার্সরা দিবসটির তাৎপর্য তুলে ধরে নার্সিং পেশার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, নার্সদের যথাযথ ক্ষমতায়নের মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.