Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আন্তর্জাতিক মানের ভূয়া বিজ্ঞানী রিমান্ডে
জাতীয়

আন্তর্জাতিক মানের ভূয়া বিজ্ঞানী রিমান্ডে

By Saiful IslamJune 18, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক মানের বিজ্ঞানী পরিচয় দেয়া ভূয়া বিজ্ঞানী সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক মানের ভুয়া বিজ্ঞানীর পরিচয়ে নিজের উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও জমি আত্মসাতের মামলায় গ্রেফতার মো. সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুলসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া বাকি ৫ আসামি হলেন- মো. ইমরান রাজা, মো. রোমান বাদশা, মো. আনিসুজ্জামান সিদ্দিকী, মো. নাজমুল হক ও মো. তারেক আজিজ। এদের মধ্যে সাইফুল, ইমরান ও রোমানের ২ দিন করে এবং আনিসুজ্জামান, নাজমুল ও তারেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া ১০ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মোছা. বকুলি ইয়াসমিন, মোছা. কাকুলী আক্তার, মো. বেল্লাল হোসেন, মো. আব্দুল মান্নান, মো. শিমুল মিয়া, মো. নুরনবী, মো.আবুল হাশেম, মো. আলী হোসেন, মো. শওকত আলী ও মো. রোকনুজ্জামান।

অস্ত্র আইনের আরেক মামলায় সাইফুল ইসলামের আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ১৬ আসামিকে আদালতে হাজির করেন। রিমান্ড মঞ্জুর হওয়া ৬ আসামির ১০ দিন করে এবং অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এছাড়া সাইফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড ও মাদক মামলায় কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

সাইফুল ইসলামের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। এছাড়া কয়েকজন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৫ জুন) রাতে রাজধানীর উত্তরা ও টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর ভুয়া পরিচয়ে কোটি কোটি টাকা ও জমি আত্মসাৎকারী চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুলসহ (৫৪) ১৬ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে সাইফুলেন রাজা-বাদশা গ্রুপের উত্তরা কার্যালয় থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুই বোতল বিদেশি মদ, ছয়টি সীল, নগদ ৪৫ হাজার ৪৬০ টাকা, ২০টি মোবাইল ফোন, ১৪টি চেক বই, ১২টি ভিজিটিং কার্ড, ছয়টি বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি, বিভিন্ন মূল্যের ১২১টি জাল স্ট্যাম্প, তিনটি চুক্তি নামা দলিল, তিনটি বই, নয়টি স্বাক্ষরিত চেক ও বিদেশি নেতাদের ভুয়া চিঠি পত্র জব্দ করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

February 6, 2026
Latest News
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.