Sadhona

Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাধনাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

ডিসি এনামুল হক বলেন, অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা ২০১৮-এর ৪/৩(ঘ) ধারা মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।

গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। পরে নারী অফিস সহায়কের সঙ্গে ডিসির আপত্তিকর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত ২৫ আগস্ট আহমেদ কবীরকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.