Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন ‘পিৎজা ডেলিভারি ম্যান’
আন্তর্জাতিক

আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন ‘পিৎজা ডেলিভারি ম্যান’

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 26, 2021Updated:August 26, 20212 Mins Read
আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন ‘পিৎজা ডেলিভারি ম্যান’
আফগানিস্তানের সাবেক মন্ত্রী সায়েদ আহমেদ শাহ সাদাত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সাবেক মন্ত্রী সায়েদ আহমেদ শাহ সাদাত এখন কাজ করছেন ‘পিৎজা ডেলিভারি ম্যান’ হিসেবে। খবরটি শুনতে বিস্ময়কর হলেও সাবেক আফগান এই মন্ত্রীকে এমন কাজ করতেই দেখা গেছে জার্মানিতে। প্রায় বছরখানেক আগে তিনি আফগানিস্তান ছেড়ে জার্মানিতে পাড়ি জমান। খবর ইন্ডিয়া টুডে, এক্সপ্রেস টিবিউন এবং হিন্দুস্তান টাইমস’র।

বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস টিবিউন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আলোচিত ওই সাবেক আফগান মন্ত্রীর নাম সায়েদ আহমেদ শাহ সাদাত। তিনি আফগানিস্তানের সাবেক তথ্যমন্ত্রী।

আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন ‘পিৎজা ডেলিভারি ম্যান’

সংবাদমাধ্যমটি বলছে, সাবেক আফগান তথ্যমন্ত্রী আহমেদ শাহ সাদাতকে সম্প্রতি জার্মানির স্যাক্সোনি প্রদেশের সবচেয়ে জনবহুল শহর লেইপজিগে পিৎজা ডেলিভারির কাজ করতে দেখা যায়। এসময় তিনি কমলা রঙয়ের পোশাক পরে ও কাঁধে একটি ব্যাগ নিয়ে সাইকেলে করে ডেলিভারি ম্যানের কাজ করছিলেন।

স্থানীয় এক জার্মান সাংবাদিক সাবেক মন্ত্রী আহমেদ শাহ সাদাতের পরিচয় পান এবং সঙ্গে সঙ্গেই ছবি তুলে নেন। এরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়ে যায়। জার্মানির ওই সাংবাদিকের দাবি, লেইপজিগ শহরের রাস্তায় সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারির কাজ করার সময় সাদাতকে দেখতে পান তিনি।

আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন ‘পিৎজা ডেলিভারি ম্যান’

ওই সাংবাদিক এক টুইট বার্তায় জানান, ‘কয়েকদিন আগে এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়, যিনি দুই বছর আগে আফগানিস্তানের তথ্যমন্ত্রী ছিলেন বলে দাবি করেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি লেইপজিগে কি করছেন। (জবাবে তিনি বলেন) আমি লাইফেরান্দোর কাজের জন্য এসেন শহরে যাচ্ছি।’

প্রসঙ্গত, জার্মানির একটি জনপ্রিয় খাবার ডেভিলারিদাতা প্রতিষ্ঠান লাইফেরান্দো। প্রতিষ্ঠানটি জার্মানিজুড়ে খাবার ডেলিভারির সার্ভিস দিয়ে থাকে।

এদিকে শোনা যাচ্ছে যে, সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিয়ার সঙ্গে আলাপকালে সাদাত নিশ্চিত করেছেন, অনলাইনে ছড়িয়ে পড়া পিৎজা ডেলিভারি ম্যানের ছবির ওই ব্যক্তিটি আসলে তিনিই।

আফগানিস্তানের সাবেক আশরাফ গনির সরকারে ২০১৮ সালে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যোগ দেন সায়েদ আহমেদ শাহ সাদাত। এরপর দুই বছর তিনি দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। পরে ২০২০ সালে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ডিসেম্বর মাসে জার্মানিতে পাড়ি জমান।

আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন ‘পিৎজা ডেলিভারি ম্যান’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে- বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশন অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে সায়েদ আহমেদ শাহ সাদাতের দু’টি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

উল্লেখ্য, দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো সাবেক এক আফগান মন্ত্রীর পিৎজা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার ছবি এমন এক সময়ে ভাইরাল হলো যখন আফগানিস্তানে চরম দুঃসময় চলছে। তালেবান দেশটির শাসনক্ষমতা দখল করে নিয়েছে এবং বিদেশে পাড়ি জমিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। একইসঙ্গে সাধারণ আফগান নাগরিকদের মধ্যেও দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার হিড়িক পড়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa