Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

By iNews DeskAugust 16, 20213 Mins Read

আফগানিস্তানে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনা প্রত্যাহার ও তালেবানের ক্ষমতা দখল আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং ওয়াশিংটনের হিসাবনিকাষে যে ভ্রান্তি, সেটা তুলে ধরেছে৷ যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, লিখেছেন ডয়চে ভেলের ইনেস পোল৷

পূর্বসূরীদের কাছ থেকে আফগান সংকট সমাধানের ভালো কোনো পথ পাননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ডনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে শেষ সিদ্ধান্তগুলোর একটি হিসাবে আপগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন৷ ওসামা বিন লাদেনের মৃত্যুর পর এই আক্রমণ যৌক্তিকতা হারিয়েছে, এমন অকাট্য যুক্তি থাকলেও সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিতে পারেননি তার পূর্বসূরী বারাক ওবামাও৷

এই যুদ্ধ শেষ করার জন্য দেশে ব্যাপক চাপের মুখে ছিলেন জো বাইডেন৷ বেশিরভাগ অ্যামেরিকান এমন একটি দেশের জন্য জীবনের ঝুঁকি বা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে চায় না, যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মুক্তিদাতার বদলে দখলদার হিসেবে দেখা হয়৷

বাইডেনের একটি সাফল্য প্রয়োজন ছিল৷ অনেক মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে জেতার জন্য যুদ্ধ শুরু করেছেন৷ কিন্তু এই প্রেসিডেন্টের কংগ্রেসের দুই কক্ষে এবং আগামি বছরের মধ্যবর্তী নির্বাচনে নিজের দুর্বল সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে একটি যুদ্ধ শেষ করার দরকার ছিল৷

পশ্চিমা বেসামরিক নাগরিকরা হুমকিতে

বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করতে এইসব বিষয়ও বিবেচনায় রাখতে হবে৷ কিন্তু আফগানিস্তানে উদ্ভূত নাটকীয় পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে এসবের কোনোটিই অজুহাত হতে পারে না৷

গত দুই দশকে পশ্চিমা চাকরিজীবিদের সহায়তা করা হাজার হাজার আফগান ও তাদের পরিবারই কেবল হুমকিতে নন, সামরিক জোট তাদের নিজেদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে৷ দূতাবাসের কর্মী, এনজিও কর্মী এবং অন্যদের আগে বের করে না এনেই দেশের বিভিন্ন স্থান থেকে সামরিক বাহিনী সরিয়ে তালেবানের আসার পথ সুগম করে দেয়া হলো৷ এটা কিভাবে হলো?

এটা কিভাবে হলো যে হোয়াইট হাউজের তথাকথিত বিশেষজ্ঞরা মাত্র কদিন আগেই দাবি করলেন যে, শিগগিরই কাবুলের পতন ঘটছে না? এখন রাজধানীতে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ কারণ, আফগান সামরিক বাহিনী সঙ্গে সঙ্গে পতাকাও বদলে ফেলেছে৷ তালেবানের ভয়ে তারা এটা করেছে এবং আশরাফ গনির মতো দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্টের নেতৃত্বে সরকারের পক্ষে লড়াইয়ের প্রয়োজনও তেমন একটা বোধ করেনি৷

গোয়েন্দা তৎপরতা এবং দেশটি সম্পর্কে তাদের জ্ঞানের বিষয়ে এটা কী ধারণা দেয়? এবং এই পটভূমিতে জো বাইডেনের কথার কী মূল্য থাকলো? তিনি বলেছিলেন, আফগানিস্তান আর সন্ত্রাসবাদী হুমকিতে নেই এবং এজন্য দেশটিকে নিজেদের ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া যেতে পারে৷

স্থানীয় কর্মীদের পরিত্যাগ করা হলো

২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তান যুদ্ধের সূচনা হয়৷ একটাবিভ্রান্তিকর যুক্তি দিয়ে বাইডেন ঘোষণা দিয়েছিলেন যে, হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হবে৷ সম্ভবত মার্কিন সেনা আগ্রাসনের একটি অগৌরবান্বিত অধ্যায়ের সমাপ্তিকে নিউ ইয়র্কের স্মৃতিসৌধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় হিসেবে ঘোষণা দিতে চেয়েছিলেন৷

২০ বছরে কিছুই জেতা সম্ভব হয়নি৷ বরং এই সময়ে বিশ্বাসযোগ্যতায় বড় ধরনের ধাক্কা লেগেছে৷ বিশেষ করে তারা, যারা পশ্চিমা সামরিক জোটকে সমর্থন করে কেবল নিজেদেরই নয়, নিজেদের পরিবারকেও হুমকিতে ফেলেছেন এবং তাদের এখন অসহায় অবস্থায় ফেলে আসা হচ্ছে৷

এমন ঘটনা আমাদের সবাইকে উদ্বিগ্ন করে৷ আমাদের সবাইকে লজ্জিত করে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa