Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগান দোভাষীদের প্রথম দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে
আন্তর্জাতিক

আফগান দোভাষীদের প্রথম দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে

By iNews DeskJuly 31, 20212 Mins Read

আফগান দোভাষীদের প্রথম দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে মার্কিন বাহিনীকে সহায়তা করা আড়াই হাজার দোভাষীকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে পৌঁছেছে প্রায় ২০০ দোভাষী ও তাদের পরিবারের সদস্যদের প্রথম দল।

বিবিনি জানায়, শুক্রবার সকালে এইসব দোভাষী ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাদেরকে ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। অতীত ও জীবনবৃত্তান্ত খতিয়ে দেখা, স্বাস্থ্য পরীক্ষাসহ ভিসার অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারা। এ সময়টিতে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করা হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, অভিবাসন যোগ্য এমন ২০০ জন তাদের পরিবারসহ প্রথম ফ্লাইটে এখানে এসে পৌঁছান। কাগজপত্র সম্পন্ন শেষে আগামী কয়েক সপ্তাহে আরো ৭০০ জন এসে পৌঁছাবেন।

২০০৮ সাল থেকে প্রায় ৭০ হাজার আফগান নাগরিককে ‘বিশেষ অভিবাসী ভিসা’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হয়েছে। এবারও সেই ভিসা কর্মসূচির আওতাতেই আফগান দোভাষীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হচ্ছে।

২০০১ সাল থেকে আফগান যুদ্ধ চলাকালে যারা যুক্তরাষ্ট্র সরকার বা মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে তাদের জন্য এই ‘বিশেষ অভিবাসী ভিসা’ কর্মসূচি চালু করেছে ওয়াশিংটন।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভিসা আবেদনকারীদের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ২০ হাজারের ওপরে। তার মধ্যে অর্ধেকেরই এখনও ভিসা প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হওয়া বাকি।

যুক্তরাষ্ট্র ও দেশটির নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের সুযোগে আফগানিস্তানের বড় অংশ দখল করে নিয়েছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। আফগান ভূখণ্ডের ৮৫ শতাংশই নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

দাবির সত্যতা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও তালেবান আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পথে কৌশলগত বিজয় অর্জন করেছে বলে সম্প্রতি মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা মার্ক এ মাইলি।

বিদেশি সেনাদের অনুপস্থিতিতে তাদের সহযোগিতা করা আফগান নাগরিকরা তালেবানের প্রতিহিংসার শিকার হতে পারেন বলে শঙ্কা ঘনিয়ে উঠেছে, যার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ ওয়াশিংটনের। সূত্র : বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa