Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আবারও কোরআন পোড়ানো হলো সুইডেনে, কে এই নারী?
আন্তর্জাতিক

আবারও কোরআন পোড়ানো হলো সুইডেনে, কে এই নারী?

By Saiful IslamAugust 6, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের অনুমতি নিয়ে আবারও কোরআন পোড়ানো হলো সুইডেনে। এবার এই কথিত প্রতিবাদটির আয়োজন করেছেন বাহরামি মারজান নামের এক নারী। তিনি একসময় ইসলাম ধর্মে থাকলেও, ধর্ম পরিবর্তন করে তিনি খ্রিষ্টান হয়েছেন। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে কাছেই তিনি প্রকাশ্যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন দেন। এ খবর দিয়েছে আরটি।

আবারও কোরআন পোড়ানো হলো সুইডেনে, কে এই নারী?

Advertisement

খবরে জানানো হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের দেশগুলোতে প্রায়ই কোরআন পোড়ানো হচ্ছে। এ নিয়ে বিশ্বজুড়ে মুসলিমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে আসছেন। মুসলিম দেশগুলোর তরফেও এর প্রতিবাদে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু তারপরেও থামছে না এ ধরণের কর্মকাণ্ড। বাক-স্বাধীনতার কথা তুলে সুইডেনও এতে অনুমোদন দিয়ে চলেছে।

বৃহস্পতিবার কোরআন পোড়ানো বাহরামি মারজান ইরানের নাগরিক ছিলেন। তিনি তার দেশ ছেড়ে এসে নিজের ধর্মও বদলে ফেলেছেন।

তিনি কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সেখানে প্রায় ২০ জন মানুষ উপস্থিত ছিলেন। এসময় আরেকটি ছোট গ্রুপ এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়।

মারজান রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, ধর্ম রাজনীতিরই একটি অংশ। তিনি বিশ্বাস করেন না যে, তার এমন কর্মকাণ্ডের জন্য সুইডেনের নিরাপত্তা হুমকিতে পড়বে। এর আগে সুইডেনের ইরাক ও তুরস্ক দূতাবাসের বাইরে একাধিকবার পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে কথিত প্রতিবাদ জানান বেশ কিছু মানুষ। ইরাক এমন অবমাননার জবাবে সুইডেনের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠায় এবং নিজের রাষ্ট্রদূতকে সুইডেন থেকে প্রত্যাহার করে নিয়ে আসে। এছাড়া তুরস্ক, মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সুইডেনের এমন নির্লিপ্ত ভূমিকার নিন্দা জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার ঘোষণা করেছেন যে, রাশিয়ার মাটিতে কোরআন পোড়ানোর মতো ঘটনা মেনে নেয়া হবে না। রাশিয়ার একদল এমপি সম্প্রতি এক যৌথ বিবৃতি দিয়ে ইউরোপে কোরআন পোড়ানোর নিন্দা জানান। তারা বলেন, বাক-স্বাধীনতার সঙ্গে এ ধরণের আচরণের কোনো সম্পর্ক নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

June 27, 2026
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026

Latest News

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa