
বেশ কিছু দিন থেকেই ভারতের এটিএম বুথগুলোতে ২০০০ রুপির নোট কম রাখা হয়। জানা গেছে, আরবিআই এই নোট ছাপানো বন্ধ করে দেয়াতেই এটিএম বুথে সেগুলো কম পাওয়া যাচ্ছে। অবশ্য, এর বদলে ৫০০, ২০০ ও ১০০ রুপির নোট থাকছে যথেষ্ট পরিমাণে।
উল্লেখ্য, গত ২০১৭ সালে ৩৫৪২ দশমিক ৯৯১ মিলিয়ন ২০০০ রুপির নোট ছাপিয়েছিল আরবিআই। ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ১১১ দশমিক ৫০৭ মিলিয়নে। চলতি বছরের শুরুতে এটি ছাপানো বন্ধ করে দেয় আরবিআই। কালো টাকা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে হঠাৎ করেই পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে দেয় ভারত সরকার। তার বদলে ২০০০ রুপির নোট বাজারে এনেছিল আরবিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



