
বর্তমানে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানান, স্যার সকালে বাসায় ফিরে গিয়েছিলেন। তবে তাকে আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। হাসপাতালে ভর্তি থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ হয়ে পড়লে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন তিনি। তিনি ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



