Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আবার ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু?
আন্তর্জাতিক

আবার ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু?

By Shamim RezaMarch 3, 20202 Mins Read

আবার ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু?

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তৃতীয় নির্বাচনেও সম্ভবত স্পষ্ট ফলাফল দেখা যাচ্ছে না৷ তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু জয়ের দাবি করছেন৷ দুর্নীতির মামলার ঠিক আগে তিনি কিছুটা বিপাকে পড়েছেন৷ খবর ডয়চে ভেলের।

মাত্র এগারো মাসের মধ্যে তিন-তিনটি সাধারণ নির্বাচন! স্পষ্ট ফলাফলের অভাবে ইসরায়েলের ভোটারদের এমন দশায় পড়তে হয়েছে৷ প্রতিবারই কোনোক্রমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পেরেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ সোমবারের নির্বাচনের ফলাফল এখনো প্রকাশিত না হলেও এবারও তিনি জয়ের দাবি করছেন৷ একাধিক বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তাঁর জোট অবশ্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ মধ্যপন্থি ‘নীল ও সাদা’ দলের বেনি গানৎস-ও যথেষ্ট আসনে জিতলে পারেননি বলে সমীক্ষায় দাবি করা হয়েছে৷ তিনি অবশ্য এখনো পরাজয় মানতে প্রস্তুত নন৷ ফলে এবারও স্থায়ী সরকার গঠনের পথে সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

দুর্নীতির অভিযোগে জেরবার নেতানিয়াহু কীভাবে বার বার যথেষ্ট সংখ্যক ভোটারের মন জয় করতে পারছেন, তা নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই৷ এবারের নির্বাচনের আগে লিকুদ দলের ৭০ বছর বয়সি এই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার একটি অংশ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকার ইহুদি বসতিগুলিকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অন্তর্গত করার অঙ্গীকার করেছেন তিনি৷ মোট কথা, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে নেতানিয়াহু নিজেকে সবচেয়ে যোগ্য নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

সরকারি ফলাফল ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠতা না পেলে নেতানিয়াহু অন্যান্য ছোট দলের সমর্থনের ভিত্তিতে সরকার গঠন করার চেষ্টা চালাবেন, এমনটাই ধরে নেওয়া হচ্ছে৷ কোনোক্রমে সরকার গঠনে সফল হলেও দুর্নীতির দায়ে তাঁর পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হতে পারে৷ আগামী ১৯শে মার্চ তাঁর বিরুদ্ধে প্রথম মামলা শুরু হচ্ছে৷ নেতানিয়াহু অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন৷ বিরোধীদের আশঙ্কা, নতুন করে সরকার গঠন করতে পারলে নেতানিয়াহু আইন প্রণয়ন করে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিচার অসম্ভব করে তুলতে পারেন৷

এমন পরিস্থিতিতে ইসরায়েলি রাজনীতির মেরুকরণ আরও তীব্র হয়ে উঠতে পারে৷ বিশেষ করে রাজনৈতিক শক্তি হিসেবে ইসরায়েলি আরবরা আরও শক্তিশালী হয়ে ওঠায় নেতানিয়াহু-বিরোধী শিবিরের মনে কিছুটা আশা জন্মেছে৷ অন্যদিকে চরম দক্ষিণপন্থি শক্তি নেতানিয়াহুকে ঘিরে আরও সংঘবদ্ধ হতে পারে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa