আন্তর্জাতিক ডেস্ক : আবার বাবা হলেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে বাবা হওয়ার এই খবরটি লুকিয়ে রাখছেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে জানা যায়, নিউরোলিঙ্কে তার সহকর্মী শিভন জিলিসের গর্ভে যমজ সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। এবার ওই সহকর্মীর গর্ভেই আরও এক সন্তানের জন্ম দিয়েছেন এই ধনকুবের। খবর জিও সুপারের।

Advertisement

বাবা হওয়ার আনন্দ নিজের মধ্যে অন্যরকম অনুভূতি দেয়, কিন্তু ইলন মাস্কের ক্ষেত্রে এটি পুরোপুরি ভিন্ন ঘটনা। যতবার বাবা হয়েছেন ততবারই বির্তকের জন্ম দিয়েছেন তিনি।

২০২১ সালের দিকে নিজ কোম্পানি নিউরোলিঙ্কের ম্যানেজার শিভন জিলিসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। তাদের ঘরে জন্ম নেন যমজ সন্তান (ছেলে ও মেয়ে)। ওই সময় ইলন মাস্ক এবং জিলিস দুজনই খবরটি লুকিয়ে রেখেছিলেন।

পরে জানা যায় যমজ সন্তানের মধ্যে একজনের নাম স্ট্রাইডার এবং অপরজন অ্যাজুরে। তবে নিউইয়র্ক পোস্ট এই দম্পতির তৃতীয় সন্তানের নাম জানাতে পারেনি।

এখন পর্যন্ত অন্তত ১২ সন্তানের বাবা ৫২ বছর বয়সি ইলন মাস্ক। যার মধ্যে ৬টি সন্তানের জন্ম হয়েছে গত পাঁচ বছরে।

উল্লেখ্য, এর আগে ইলন মাস্ক বিয়ে করেছেন দুটি। তার সাবেক স্ত্রী কানাডার লেখিকা জাস্টিন উইলসন। এই দম্পতির রয়েছে পাঁচ সন্তান। আর দ্বিতীয় স্ত্রী কানাডার গায়িকা গ্রিমসের সঙ্গে দুটি সন্তান রয়েছে তার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.