Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আমগাছের সঙ্গে- আমড়া, কাঁঠাল গাছের সঙ্গে পেয়ারা গাছের বিয়ে!
বিভাগীয় সংবাদ

আমগাছের সঙ্গে- আমড়া, কাঁঠাল গাছের সঙ্গে পেয়ারা গাছের বিয়ে!

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 29, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢোল-তবলা আর গান-বাজনার মধ্য দিয়েই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পরে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ ও পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে সম্পন্ন হয় গাছের সঙ্গে গাছের বিয়ে।

আমগাছের সঙ্গে- আমড়া, কাঁঠাল গাছের সঙ্গে পেয়ারা গাছের বিয়ে!
ছবি সংগৃহীত

আমগাছের সঙ্গে বিয়ে হলো আমড়া গাছের, আবার কাঁঠাল গাছের সঙ্গে বিয়ে হলো পেয়ারা গাছের। বর ও কনের পক্ষে স্বাক্ষর দিয়েই বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের কাজী ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে কালীবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ ও গাছে গাছে বিয়ের ব্যতিক্রমী এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ।

Advertisement

লাল-সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আলম চৌধুরী, গলিয়ারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লাল-সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘে থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নেবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই এমন ভিন্নরকম উদ্যোগ নেওয়া। গাছে গাছে বিয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যরকম আত্মীয়তা হলো। তিনি আরও বলেন, আগামী তিন মাসে সারা দেশে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।

সিগারেটের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa