Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু আমরা নিষিদ্ধ করতে চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর খেলার মাঠে করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই, আগামী দিনে বিএনপি নির্বাচনে যাবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। সেই ভোটাধিকার আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপি চায় প্রতিপক্ষ সব আসুক। জনগণ আমাদের পক্ষে আছে, আমরা ভয় পাই না। জনগণ যাকে ভোট দেবে তারাই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু জোর করে দিনের ভোট রাতে আর হবে না। বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি, আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই। বিএনপি জনগণের দল, বিএনপি শান্তি চায়। বিএনপি একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে। বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অটোভ্যান চালককে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রদল নেতা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.