Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি : যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি : যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 18, 2022Updated:February 18, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত চলমান আলোচনা সম্পর্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মন্তব্য করার পর আমেরিকার পক্ষ থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। খবর পার্সটুডে’র।

আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি : যুক্তরাষ্ট্র

Advertisement
তিনি ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। প্রাইস বলেন, “আমরা আলোচনায় একটি ভাগ্য নির্ধারণী পর্যায়ে উপনীত হয়েছি। উভয় পক্ষ পরমাণু সমঝোতার ধারাগুলো আবার মেনে চলতে পারবে কিনা সে সম্পর্কে শিগগিরই স্পষ্ট ধারনা পাওয়া সম্ভব হবে।”

ভিয়েনায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে গত ২৭ ডিসেম্বর থেকে অষ্টম দফা আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকার একটি প্রতিনিধিদল ভিয়েনায় উপস্থিত থেকে এই আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

ইরানের আপত্তির কারণেই আমেরিকা সরাসরি ভিয়েনা সংলাপে যোগ দিতে পারছে না। ইরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে তার পক্ষে এ সংক্রান্ত আলোচনায় সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়।কিন্তু গত কয়েক দিন ধরে আমেরিকা ও ইরানের শীর্ষ কূটনীতিকদের সরাসরি সাক্ষাতের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে।

আসন্ন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে কিনা- বুধবারের সংবাদ সম্মেলনে নেড প্রাইসকে সে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “মিউনিখে ইরান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাতের কোনো পরিকল্পনা এখনও নেই। তবে আগেও যেমনটি বলেছি, ভিয়েনা সংলাপ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা আমাদের স্বার্থ রক্ষা করবে।”

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমানে আমরা ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মিত্ররা এ আলোচনায় মধ্যস্থতা করছে। তিনি দাবি করেন, আলোচনা জটিল হওয়ার কারণে এটি পরোক্ষ হওয়ায় ধীরগতিতে অগ্রসর হতে হচ্ছে। প্রাইস বলেন, কাজেই সরাসরি আলোচনায় বসতে পারলে পরমাণু সমঝোতায় আবার ফিরে যাওয়ার পথ সহজতর হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa