
কর্তৃপক্ষ বলছে, সিসেনা এয়ারক্রাফটের সিসেনা-১৮২ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার আরোহীর প্রাণহানি ঘটেছে। ছোট ওই বিমানটিতে পাইলট ও তিন আরোহী ছিলেন।
তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ইকুয়েডরের আমাজন অঞ্চলের মোরোনা স্যান্টিয়াগো ও জামোরা চিনচিপে সীমান্তের কাছে শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়।
কয়েক ঘণ্টার দীর্ঘ অভিযানের পর ইকুয়েডরের সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা শনিবার বিমানটির আরোহীদের মরদেহ উদ্ধার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



