Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘আমার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার’
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

‘আমার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার’

By rskaligonjnewsDecember 24, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আমার চারপাশে শুধুই অন্ধকার আর অন্ধকার। স্বামীর উপার্জনে চার সন্তানের দুমুঠো ভাত আর লেখাপড়ার খরচ চলত। আজ কে কিনে দিবে আমার মেয়ের জন্য দুধ? কোনো কিছুই ভাবতে পারছি না।’

‘আমার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার’

Advertisement

‘আমার চারপাশে শুধুই অন্ধকার। স্বামীর উপার্জনে চার সন্তানের দুমুঠো ভাত আর লেখাপড়ার খরচ চলত। আজ কে কিনে দিবে আমার মেয়ের জন্য দুধ? কোনো কিছুই ভাবতে পারছি না।’

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর থানাচত্বরে এভাবে আহাজারি করছিলেন শ্রীপুরে কারখানার রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রংমিস্ত্রি সোহাগ সরকারের স্ত্রী আদরী বেগম।

এদিকে শ্রীপুরের ওই বোতাম তৈরি কারখানার রাসায়নিকের গুদামে আগুনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। গতকাল এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘আজ (গতকাল) সকালে আগুনে পোড়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হলো। তিনটি লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। তাই এগুলোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। আমরা পুরো কারখানা সার্চ করছি। ধারণা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে, তখনই তাঁদের মৃত্যু হয়েছে।’

কারখানায় আগুনে নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের

শাওন (২২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মজমুল হক (২১)। তাঁরা তিনজনই রংমিস্ত্রি।

সোহাগ সরকারের স্ত্রী বলেন, তাঁরা টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্বামীর উপার্জন করা অর্থে চলত ছয় সদস্যের সংসার। তাঁদের চার ছেলে-মেয়ে। স্বামী সংসারের হাল ধরার একমাত্র অবলম্বন। তিনি বলেন, কয়েক দিন আগে টাঙ্গাইল থেকে কাজের জন্য শ্রীপুরে আসেন তাঁর স্বামী। গতকাল রাতে স্বামীর সঙ্গে কাজ করা একজনের মাধ্যমে খবর পান। এরপর ছোট্ট শিশুসন্তানদের নিয়ে কারখানায় যান।

আদরী বেগম বলেন, ‘এরপর বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছি। এখন পর্যন্ত স্বামীর মরদেহ পাইনি। কারখানার লোকজন স্বামীর লাশের ছবি দেখিয়েছেন। স্বামীর মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।’

ওসি বলেন, কারখানার রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গত রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে প্রচুর রাসায়নিক ভর্তি ড্রাম ছিল। আগুনের তাপে ড্রামগুলো থেকে প্রচুর বিস্ফোরণ হচ্ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

কাপাসিয়ায় আশ্রয়ণ প্রকল্পের প্রায় সব ঘরই খালি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa