বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী রোববার (৫ জুলাই) বিয়ে করবেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত আমির খানের নিজ বাসভবনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অভিনেতার সন্তানরা বাবার বিশেষ দিনে উপস্থিত থাকবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, শোনা যাচ্ছে অনুষ্ঠানে অতিথির সংখ্যা ইচ্ছাকৃতভাবে সীমিত রাখা হয়েছে। প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া বিদেশ থেকে আসা কয়েকজন স্বজনও অনুষ্ঠানে যোগ দেবেন। বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে আমির ও গৌরীর আগের সংসারের সন্তানদের অংশগ্রহণ। শোনা যাচ্ছে দুইজনের চার সন্তানই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রসঙ্গত, গৌরী স্প্র্যাটের জন্ম ও বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তার মা রিটা স্প্র্যাট, একসময় বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন পরিচালনা করতেন। লিংকডইন প্রোফাইল অনুযায়ী, গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। পরে লন্ডন ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি বিষয়ে কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিব্লান্ট (বিবি ব্লান্ট) সেলুন পরিচালনা করছেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রিনা দত্তকে গোপনে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান রয়েছেন। ২০০২ সালে ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সিনেমার শুটিংয়ে তাদের পরিচয় হয়। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও, তাদের ছেলে আজাদ রাও খানকে তারা এখনও যৌথভাবে লালন-পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



