Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমি কখনও বলিনি পানি দেবো না : তিস্তা ইস্যুতে মমতা
আন্তর্জাতিক ওপার বাংলা

আমি কখনও বলিনি পানি দেবো না : তিস্তা ইস্যুতে মমতা

By Shamim RezaMarch 7, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস’এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মিছিলে অংশ নিয়ে হঠাৎ করেই তিস্তার পানি বন্টন ইস্যুতে মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন, ‘আমি কখনওই বলিনি যে পানি দেবো না। কিন্তু আগে আমি খাবো, তারপর তো দেবো।’

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে না জানিয়ে ভারত সরকারের তরফে বাংলাদেশকে পানি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন মমতা।

তিনি বলেন ‘তিস্তা উত্তরবঙ্গের অংশ, বাংলার অংশ। অথচ আমাকে না জানিয়ে বাংলাদেশকে কথা দিয়ে আসছো?’
রবিবার বিকালে শিলিগুড়িতে একটি পদযাত্রায় অংশ নেন মমতা। মমতার সাথে ওই মিছিলে হাঁটেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোস দস্তিাদার, সাংসদ মিমি চক্রবর্তী, সাংসদ নুসরত জাহানসহ দলের কর্মী-সমর্থক ও অসংখ্য সাধারণ মানুষ।

মিছিল শেষে ভেনাস মোড়ে একটি সভায় অংশ নেন মমতা। সেখান থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে থাকেন।

সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে মমতা বলতে শুরু করেন ‘আপনারাই বলুন ‘ভোরের আলো কে করেছে? উত্তর কন্যা, আফ্রিকান সাফারি, জলপাইগুলিড়ে বিশ্ববাংলা কেন্দ্র কে করেছে, মদন মোহন মন্দির কে করেছে? কিন্তু হঠাৎ করেই বলে দিল তিস্তার পানি দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞাস করলো না। আমার সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভাল। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সেলাম জানাই, তাকে খুব ভালবাসি। কিন্তু একটা রাজ্য সরকার আছে…আর তুমি (নরেন্দ্র মোদি) হঠাৎ করে বলে আসছো… আমার রাজ্যটাকে বিক্রি করে দেবে। বাহ বাহ! অত সস্তা নয় ভাই। তিস্তা উত্তরবঙ্গের অংশ, বাংলার অংশ। আপনার (নরেন্দ্র মোদি) সেটা মনে রাখা উচিত।’

মমতা আরও বলেন ‘আমি তো বলিনি যে পানি দেবো না, কিন্তু আমি খাবো, তার পর তো দেবো। আমার ঘরে থাকবে, তারপর তো পানি দেবো।’

উল্লেখ্য, রাজ্যের স্বার্থের প্রশ্ন তুলেই ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং’এর সফরসঙ্গী হননি মমতা। ফলে তিস্তা পানি বন্টন চুক্তিও বাস্তবে রূপ পায়নি। এরপর দুই দেশের তরফে একাধিক প্রচেষ্টা সত্ত্বেও তাতে সফলতা আসেনি। এরপর ২০১৭ এপ্রিল মাসে শেখ হাসিনার ভারতে সফরে নরেন্দ্র মোদি তিস্তা চুক্তির দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার বিকল্প হিসাবে বাংলাদেশকে তোর্সাসহ অন্য কয়েকটি নদীর পানি দেওয়ার কথা বলেছিলেন। যদিও সেই প্রস্তাবকে দিল্লি বা ঢাকা কেউই গ্রহণযোগ্য বলে মনে করেনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.