Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 13, 2021Updated:January 13, 20211 Min Read

যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকার উপস্থিতি তখনই ফলপ্রসু হবে যখন ইরান এই সমঝোতা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে আমেরিকাকে তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। খবর পার্সটুডে’র।

জারিফ মঙ্গলবার তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করেই আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলে তা কেবল ওয়াশিংটনেরই স্বার্থ রক্ষা করবে। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মার্কিন সরকার শুধু ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলোই পুনর্বহাল করেনি সেইসঙ্গে নতুন নতুন আরো জটিল নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি বলেন, কাজেই ইরানের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার। কেবলমাত্র তারপরই ইরান পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে কথা বলবে।

ইরানের তেলবিক্রির ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ব্যাংকিং লেনদেনকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দিতে হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের সুযোগ দিতে হবে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি সম্পর্কে জারিফ বলেন, এখন পর্যন্ত সাতজন মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বর্তমানে সারাবিশ্ব বলছে, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শুধু ব্যর্থ হয়নি বরং চাপ প্রয়োগ করতে গিয়ে মার্কিন সরকার চরম অপদস্থ হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026
ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

June 24, 2026

Latest News

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa