Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই : আব্দুল্লাহিয়ান
আন্তর্জাতিক

আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই : আব্দুল্লাহিয়ান

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 2022Updated:March 11, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা নতুন করে যেসব দাবি-দাওয়া তুলে ধরেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না। তিনি আরো বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় সংলাপ হচ্ছে; কাজেই ভিন্ন দাবি উত্থাপন করে এই সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেয়া হবে না। খবর পার্সটুডে’র।

আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই : আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
Advertisement

তিনি বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অভিযোগ করেন। ভিয়েনা সংলাপে মধ্যস্থতার ভূমিকা পালন করছে ইইউ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা মধ্যস্থতাকারীর মাধ্যমে ভিয়েনা সংলাপে প্রতিদিন নতুন নতুন দাবি তুলে ধরছে। তারা এক্ষেত্রে মার্কিন জনমতের অজুহাত তুলে ধরছে। কিন্তু জনমতের কথা যদি বলতে হয় তাহলে ইরানেও আমরা জনমতের চাপের মুখে রয়েছি এবং এদেশের জনগণ তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহাল রেখেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।

এ সময় বোরেল বলেন, ভিয়েনা সংলাপ এখন একটি স্পর্শকাতর অবস্থানে রয়েছে; কাজেই এখন আমেরিকা ও ইরান উভয়ের উচিত ছাড় দেয়ার মানসিকতা প্রদর্শন করা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা বৈঠক চলছে। এতে আমেরিকা পরোক্ষভাবে অংশ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও কার্যত তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বহাল রেখেছেন। তবে ভিয়েনা সংলাপের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, শিগগিরই এই সংলাপ থেকে একটি ফল বেরিয়ে আসতে এবং একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa