Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার সাম্প্রতিক নির্বাচনি সহিংসতার প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের ভর্ৎসনা করেছেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থার ব্যাপারে মার্কিনীদের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে তাদেরকে দূরদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পার্সটুডে’র।

জারিফ শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, চার বছর যারা ইরানের ব্যাপারে ট্রাম্পের আইন লঙ্ঘনকারী পদক্ষেপ সম্পর্কে নীরব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছেন আজ তারা সেই ট্রাম্পের আইনি প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে মুখ খুলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতকিছু সত্ত্বেও এখনো তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে যাচ্ছেন। তিনি মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, “যদি কিছু করার মতো বুদ্ধি না থাকে তবে অন্তত দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও দূরদর্শী হোন।”

বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় চূড়ান্ত করার অধিবেশন চলছিল তখন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালায়। এ ঘটনায় একজন নারীসহ অন্তত চারজন নিহত হয়। ট্রাম্প তার সমর্থকদের এক সমাবেশে কংগ্রেসের সামনে অবস্থান ধর্মঘট করার আহ্বান জানানোর পর এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ ঘটনার পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশসহ বহু মার্কিন কর্মকর্তা ট্রাম্পের নিন্দা জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.