Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আম্পানে সুন্দরবন এলাকা ও টাইগার রিজার্ভের ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক

আম্পানে সুন্দরবন এলাকা ও টাইগার রিজার্ভের ব্যাপক ক্ষয়ক্ষতি

By জুমবাংলা নিউজ ডেস্কমে 28, 20202 Mins Read

আম্পানে সুন্দরবন এলাকা ও টাইগার রিজার্ভের ব্যাপক ক্ষয়ক্ষতি

Advertisement

অমিতাভ ভট্টশালী, বিবিসি বাংলা: এক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গে আছড়ে পড়া সুপার সাইক্লোন আম্পান সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে বলে সে রাজ্যের সরকার জানিয়েছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা আর উত্তর ২৪ পরগণা, এই দুই জেলার সুন্দরবনের সর্বনাশ হয়ে গেছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গোটা সুন্দরবন অঞ্চল এবং তার প্রত্যন্ত এলাকায় সুন্দরবন টাইগার রিজার্ভের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী রাজীব ব্যানার্জিও।

একদিকে যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে হাজার হাজার গাছ ধ্বংস হয়েছে, তেমনই ভেঙ্গে গেছে বহু নদী বাঁধ, বনপ্রহরীদের শিবির বা অরণ্যের ভেতরে থাকা বন বিভাগের ছোট ছোট দপ্তর।

সুন্দরবনের কোর এরিয়ায় এখনও পৌঁছনো সম্ভব না হলেও ড্রোনের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে যে ঠিক কতটা ক্ষতি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমি এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আর ম্যানগ্রোভ অরণ্য।

রাজীব ব্যানার্জি বিবিসি বাংলাকে বলেছেন একদিকে যেমন বনদপ্তরের পরিকাঠামোর ক্ষতি হয়েছে, তেমনই ধ্বংস হয়েছে অরণ্যও। কোর এরিয়ার চারদিকে ১৩২ কিলোমিটার জুড়ে যে নাইলনের জাল দেওয়া ছিল, যাতে বনের বাঘ লোকালয়ে চলে না আসতে পারে, তা ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ উড়ে গেছে।

এছাড়াও জঙ্গলের ভেতরে থাকা বনদপ্তরের রেঞ্জ অফিস, বিট অফিস, রক্ষীদের শিবির, সেখানে থাকা রেডিও যোগাযোগ ব্যবস্থা, জেটিও নষ্ট হয়েছে অনেক।

সুন্দরবনের ভেতরে বহু এলাকায় নদীবাঁধ ভেঙ্গে গিয়ে পাশ্ববর্তী এলাকায় এখন লবণাক্ত জল দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবন লাগোয়া শত শত গ্রামে যেমন বসতবাড়ি ধ্বংস হয়েছে, তেমনই লবণাক্ত জল দাঁড়িয়ে থাকায় বোরো ধান কীভাবে চাষ করা হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কোর এরিয়ায় ক্যামেরা লাগানো ড্রোনের সাহায্যে বোঝা গেছে যে ঝড়ে পড়ে যাওয়া গাছের সংখ্যা বিপুল।

মিস্ ব্যানার্জি বলছেন, গাছ এবং পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বাঘ সহ বন্যপ্রাণীদের ক্ষতি এখনও বনদপ্তরের নজরে আসেনি।

সুন্দরবনের পরিবেশের ওপরে নজর রাখেন, এমন বিশেষজ্ঞরা বলছেন, অনেকদিন ধরেই বিশ্ব হেরিটেজের খ্যাতি পাওয়া সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করা হচ্ছে, নির্বিচারে জঙ্গল কেটে বসতি বানানো হচ্ছে।

মিস্ ব্যানার্জি বলেছেন এর আগে আইলার সময়ে একবার আর এবার আরও বড় ক্ষতি হল সুন্দরবনের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa