Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক আম্ফানের পর পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ওপার বাংলা

আম্ফানের পর পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৩ জনের প্রাণহানি

By Hasan MajorMay 28, 2020, 12:40 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সুপার সাইক্লোন আম্ফানের পর এবার ভয়ঙ্কর কালবৈশাখী আছড়ে পড়লো ভারতের পশ্চিমবঙ্গে। ঝড়ের সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৯৬ কিলোমিটার। খবর ডয়চে ভেলের।

তীব্র গতির হাওয়া এবং বৃষ্টি  ফিরিয়ে আনলো আম্ফানের স্মৃতি। বুধবার সন্ধ্যার পর থেকে ঝড়ের দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার প্রচুর গাছ পড়লো।  হুগলির আরামবাগে গাছ পড়ে একজন এবং দুর্গাপুরে বাজ পড়ে একজন মারা গিয়েছেন। সিইএসসি কর্মীদের গাফিলতিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন একজন দমকলকর্মী। কলকাতায় আবার বিদ্যুতের তার জড়িয়ে নিয়ে গাছ পড়েছে। ফলে আবার অনেক এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মানুষের কষ্ট আরও বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এমনিতেই বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। বুধবারের ঝড়-বৃষ্টি সেখানে সমস্যা আরও বাড়িয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই ঝড়-বৃষ্টি আগামী দুই-তিন দিন চলবে।

সাধারণত ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে কালবৈশাখী হয় না। অন্তত সাম্প্রতিক অতীতে কলকাতায় এমনটা ঘটেনি। কলকাতায় সেটিই ঘটলো। ফলে যে গাছগুলি আমফানের তাণ্ডবে দাঁড়িয়ে থাকলেও দুর্বল হয়ে গেছিল, সেগুলি পড়ে গিয়েছে। গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভিনিউ, লেক রোড, বেলেঘাটা, কাশীপুর, চিৎপুর লকগেট সহ বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। বাতিস্তম্ভও ভেঙেছে। কোনও কোনও এলাকায় ঝড় হয়েছে ৪০ মিনিট। তবে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে ঝড় হয়েছে মিনিটখানেকের মতো। তাতেই আবার এত গাছ পড়ে গিয়েছে।

উপকূলবর্তী এলাকার জন্য দুঃসংবাদ হলো, এখানে আবার ঝড়-বৃষ্টি হতে পারে।  তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করে দেওয়া হয়েছে। তবে আবহাওয়া অফিসের মতে, বুধবার ঘূর্ণিঝড় হয়নি, আগামী কয়েকদিনেও তা হবে না। বিহার থেকে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটি দক্ষিণবঙ্গের দিকে সরে আসায় এই ঝড়-বৃষ্টি হয়েছে এবং আরও হতে পারে।

শুধু কলকাতা বা দুই ২৪ পরগনা নয়, এ দিনের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরুলিয়া, বর্ধমানের মতো জেলাগুলিও। সেখানেও প্রচুর গাছ পড়েছে এবং বিদ্যুতের খুঁটি পড়েছে। আমফানের প্রভাব এই জেলাগুলিতে খুব বেশি পড়েনি। কিন্তু কালবৈশাখী এই জেলাগুলিকেও ছাড়েনি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

May 24, 2026, 2:13 PM Asia/Dhaka
পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

May 24, 2026, 11:28 AM Asia/Dhaka
কোরবানি না করার সিদ্ধান্ত

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

May 24, 2026, 10:04 AM Asia/Dhaka
Latest News
থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

কোরবানি না করার সিদ্ধান্ত

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

চীনে পৌঁছেছেন

সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

গণহারে ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজার হাজার ভারতীয়

বাসভবন

মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের কাছে গুলিবর্ষণ, আহত ২

রেজা

দাবি না মানলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় ক্ষতির মুখোমুখি হতে হবে: রেজা

যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে

জ্ঞানহীন

আমাকে ‌‘জ্ঞানহীন’ বলবেন না, বুদ্ধিমান ‘স্বৈরাচারী শাসক’ বলুন: ট্রাম্প

তেলাপোকা

ভাইরাল ‘তেলাপোকা’ পার্টির ওয়েবসাইট ব্লক

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp