Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওপার বাংলা আম্ফানে শুধু কলকাতায় ১৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ওপার বাংলা

আম্ফানে শুধু কলকাতায় ১৯ জনের প্রাণহানি

By Saiful IslamMay 22, 20202 Mins Read

আম্ফানে শুধু কলকাতায় ১৯ জনের প্রাণহানি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানে পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থা লন্ডভন্ড। বুধবার সন্ধ্যার দিকে আম্ফানের আঘাতের পর রাজ্যটির অবস্থা বিপর্যস্ত। বিশেষ করে প্রাদেশিক রাজধানী কলকাতার অবস্থা তননছ। পশ্চিমবঙ্গে এই প্রবল ঘূর্ণিঝড়ে যে ৭২ জন মারা গেছে এরমধ্যে ১৯ জনের প্রাণহানি হয়েছে কলকাতায়।

আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, বুধবার আঘাত হানার পর বৃহস্পতিবার পর্যন্ত, এই ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে মোট ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশিরভাগের মৃত্যু হয়েছে বাড়িতে গাছ, বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ার মাধ্যমে। এই সংখ্যা বাড়তেও পারে।

কলকাতার পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উদ্ধার হওয়া ১৯টি মরদেহের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি চারটি মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, তাদের প্রত্যেকেরই অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।

কলকাতার পর্ণশ্রী থানাধীন এলাকা থেকে মিলেছে পাঁচ জনের মরদেহ। এছাড়া বেনিয়াপুকুর তিন ও গিরিশ পার্ক থানায় মারা গেছে দুইজন। ভবানীপুর থানা এলাকা ও রিজেন্ট পার্ক থানা এলাকায় আরও দুজনের করে মরদেহ উদ্ধার হয়েছে।

এছাড়া কলকাতার তালতলা, কড়েয়া, পার্ক স্ট্রিট, মানিকতলা, ওয়াটগঞ্জ থানা এলাকা থেকেও একটি করে মরদেহ উদ্ধার হয়েছে। রিজেন্ট পার্কে দেয়াল চাপা পড়ে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি মরদেহের ময়নাতদন্ত করা হবে।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আম্ফানের জেরে রাজ্যে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। আম্ফানে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ কোটি রুপি বলে জানিয়েছেন তিনি। আগামীকাল রাজ্যে দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa