বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। পুরো বিশ্বের মতো এ উন্মাদনার আঁচ লেগেছে বাংলাদেশেও। কেউ পড়ছেন নিজ পছন্দের দলের জার্সি; কেউ আবার টানাচ্ছেন পছন্দের দলের জাতীয় পতাকা।

পটুয়াখালীর চিকিৎসক

Advertisement

এরই মাঝে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে তার চেম্বারে গেলে রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা সেবা দেবেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ডা. মো. হাবিবুর রহমান।

পোস্টে তিনি জানান, বিশ্বকাপজুড়ে পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় থাকবে।

ডা. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

ঘোষণা অনুযায়ী, তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।

এ ব্যাপারে ডা. হাবিবুর রহমানের ভাষ্য, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের ভক্ত তিনি। বিশ্বকাপ এলেই খেলা দেখার আনন্দটা অন্যরকম হয়ে ওঠে। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার চিন্তা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির একটি প্রচেষ্টা।

তিনি আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি শুভেচ্ছা। এতে চিকিৎসাসেবার কোনো ব্যত্যয় ঘটবে না। বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ আরও ছড়িয়ে পড়বে বলে আশা করছি।’

আরও পড়ুনঃ

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, হাসপাতালে ভর্তি চালক-সহকারী

ফেসবুকে ঘোষণাটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনায় মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করায় এমন উদ্যোগকে ব্যতিক্রমী ও অভিনব বলে মন্তব্য করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.