
আত্মঘাতী তরুণের নাম রূপম বানু (১৭) ও তরুণীর নাম স্নিগ্ধা কারক (১৭)। বাগনানের নবাসনের আনন্দ নিকেতন স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল রূপম। আর স্নিগ্ধা পড়ত ওই স্কুলের কলা বিভাগে। বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশনের কাছে লাইনের পাশ থেকে ওই প্রেমিক যুগলের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়।
খবরে বলা হয়, রূপমের বাড়ি রাজাপুর থানার চকভগবতীপুরে। এক ভাই আর তিন বোন। বাবা অসিত বানুর মুদির দোকান। রূপমদের আর্থিক অবস্থা অনেক ভালো।
অন্যদিকে স্নিগ্ধার পারিবারিক অবস্থা খুবই করুণ। এ কারণে রূপম তাকে আর্থিকভাবে সহযোগিতাও করতেন। কয়েক দিন আগে স্নিগ্ধার ছবি বাড়িতে দেখায় রূপম। খুলে বলে তাদের সম্পর্কের কথা। তাতে প্রচুর বকাঝকা শুনতে হয় কিশোরকে। দুজনের সম্পর্ক মানতেও চাননি পরিবারের লোকজন। এর পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন রূপম-স্নিগ্ধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



